শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৮ জন গ্রেফতার


বগুড়ায় ডাকাতির প্রস্তুতি কালে গুলি ভর্তি বিদেশী পিস্তল ও ধারালো অস্ত্রসহ ৮ জনকে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ সাইহান ওলিউল্লাহ এতথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃতরা হচ্ছেন, বগুড়া শহরের খান্দার বিল পাড়ের আব্দুল ওয়াদুদের ছেলে রাব্বি হোসেন (২২), মালগ্রাম দক্ষিনপাড়ার আনোয়ার প্রাং এর ছেলে হাবিবুর রহমান রনি (২৫), খান্দার বিলপাড়ের জাকির হোসেন সুমনের ছেলে ইসমাইল হোসেন তরু (২১), মালগ্রাম চাপড়পাড়ার মোয়াজ্জেম হোসেনের ছেলে মোমিন (২১), ঠনঠনিয়া নতুন পাড়ার রাজু আহম্মেদের ছেলে আহসান হাবীব (২০), আমিনুর রহমান রিবুর ছেলে ফারদিন চৌধুরী (২২), মিন্টু সরকারের ছেলে অন্তুর সরকার (২১) এবং ঠনঠনিয়া হিন্দু পাড়ার মাসুদ বেপারীর ছেলে রাহুল খান কারিম (২১)। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে কাহালু থানাধীন দূর্গাপুর - তালোড়া পাকা সড়কে মহিদা পুকুর ছাতিয়ানতলা নামক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশের ইনচার্জ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ডিবি পুলিশের একটি টীম ওই এলাকায় অভিযান চালায়। এসময় ৮ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল,১টি ম্যাগাজিন,২ রাউন্ড পিস্তলের গুলি,১টি রাম দা, ২টি বার্মিজ চাকু, প্লাষ্টিকের রশি, স্কচটেপ উদ্ধার করে। গ্রেফতারকৃতরা পুলিশকে জানায়, তারা রাতে সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাহালু থানায় ডাকাতির প্রস্তুতিসহ অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag
আরও খবর