স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ

পাঁচবিবির পৃথক মাদক মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মোঃ মনোয়ার হোসেন

 জয়পুরহাট জেলা প্রতিনিধি


জয়পুরহাটে পৃথক মাদক মামলায় নারী সহ ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।


এছাড়া তাদের ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দেওয়া হয়। 


সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।


দন্ড প্রাপ্তরা হলেন,পাঁচবিবি উপজেলার মির্জাপুর গ্রামের মৃত ইসমাইলের ছেলে আজাদুল ইসলাম, নন্দইল গ্রামের আনারুলের ছেলে আমিনুল ইসলাম, ধরঞ্জী মন্ডল পাড়ার আব্দুস সালামের ছেলে আব্দুর রহমান ও বগুড়ার মালগ্রামের আব্দুর রহমানের স্ত্রী রেবা।


মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ৮ জুলাই রাতে পাঁচবিবি উপজেলার মির্জাপুর গ্রামে আজাদুলের বাড়িতে ফেনসিডিল ক্রয় বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালায় র‌্যাব। এসময় ২০১ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। 


অন্যদিকে ২০১৯ সালের ৪ জুন পাঁচবিবি উপজেলার ভুইডোবা সীমান্তে ৫৮০ পিস বুপ্রেনফিন ইনজেকশনসহ রেবা  নামে এক বৃদ্ধাকে গ্রেপ্তার করে বিজিবি। এ দুটি ঘটনায় থানায় মামলা দায়ের পর শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

Tag
আরও খবর