সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দোয়া কবুলের ৪ আদব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-09-2022 12:05:46 am

প্রতীকী ছবি

◾মাওলানা ইসমাইল নাজিম 


বান্দার দায়িত্ব আল্লাহর কাছে চাওয়া। তাঁর দান অফুরান। তিনি সবাইকেই দেন। তাঁর আনুগত্য করলেও দেন, না করলেও দেন। তবে মুমিন বান্দা জীবনের সবকিছু আল্লাহর জন্য সঁপে দেন। তাঁর কাছেই করুণা ভিক্ষা করেন, তাঁর দরবারে মাথানত করেন। জীবনের বিভিন্ন উদ্দেশ্য পূরণের জন্য তাঁর কাছে আকুতি-মিনতি করেন। এই মোনাজাত ও আকুতি কবুল হওয়ার জন্য কিছু আদব ও শিষ্টাচারের কথা হাদিসে বিবৃত হয়েছে। যথা—


▪️এক

হালাল উপার্জন করা। খাবারদাবার থেকে শুরু করে পোশাক-পরিচ্ছদ—সবকিছু বৈধ উপার্জনের মাধ্যমে অর্জন করা। মহানবী (সা.) বলেন, ‘কীভাবে দোয়া কবুল হবে—অথচ তার পানাহারের উপকরণ হারাম, গায়ের কাপড় হারাম এবং তার ভোগ করা খাবার হারাম?’ (মুসলিম: ১০১৫)


▪️দুই

করুণভাবে অনুনয়-বিনয় করে আল্লাহর কাছে চাওয়া। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, নবী (সা.) যখন দোয়া করতেন, তখন এক দোয়া তিনবার বলতেন। যখন কিছু চাইতেন, তখন তিনবার চাইতেন।


▪️তিন

দুই হাত তুলে দোয়া করা। মহানবী (সা.) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তাআলা অতি মহানুভব ও লজ্জাশীল। বান্দা যখন দুই হাত তুলে তাঁর কাছে প্রার্থনা করে, তখন তাকে নিরাশ করে শূন্য হাতে ফিরিয়ে দিতে তিনি লজ্জা পান।’ (তিরমিজি)


▪️চার

অহংকার ত্যাগ করে দোয়া করা। পোশাক-পরিচ্ছদ ও চালচলনে অহংকারী ভাব আল্লাহর পছন্দ নয়। মহানবী (সা.) বলেন, ‘উষ্কখুষ্ক ও এলোমেলো চুলের অনেক আল্লাহর বান্দাকে মানুষের দরজা থেকে ফিরিয়ে দেওয়া হয়। অথচ সে যখন আল্লাহর শপথ করে কোনো কথা বলে, তখন আল্লাহ তা পূরণ করেন।’ (মুসলিম) 


লেখক: ইসলামবিষয়ক গবেষক

আরও খবর


6ab608d582305-250926113829.webp
জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

২৩ দিন ৪ ঘন্টা ২০ মিনিট আগে


deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

২৫ দিন ৩ ঘন্টা ১২ মিনিট আগে



6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৭৭ দিন ৩ ঘন্টা ৫৫ মিনিট আগে