শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

বগুড়ায় দাবি আদায়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান


জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে ৫ দিনব্যাপী অর্ধদিবস কর্মবিরতি পালনের পর প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বগুড়ার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও), ১২টি  উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা (পিআইও) বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হকের কাছে স্মারকলিপি জমা দেন।

এর আগে পাঁচ দফা দাবিতে সারাদেশের ন্যায়

বগুড়ার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা সোমবার ১২ সেপ্টেম্বর অর্ধদিবস কর্মবিরতি শুরু করেন। দাবী না মানলে পূর্বঘোষণা অনুযায়ী আজ তাদের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচী ছিলো।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া, বগুড়া সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান মনির, শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, শেরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার শিউলি, সারিকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মোঃ সাইফুল ইসলাম, নন্দীগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু তাহের, আদমদীঘি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমির হোসেন, শাজাহানপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান।

উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদের আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদ-নাম পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব শূন্যপথ, পদোন্নতি চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পূরণের এ পাঁচটি যৌক্তিক দাবি নিয়ে, অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ গত ৮-১০ বছর ধরেই সুশৃঙ্খল আন্দোলন করে আসছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছেন, তাদের যৌক্তিক দাবিগুলো আদায় না হয় তাহলে পরবর্তী কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে আগামী ১৭ সেপ্টেম্বর শনিবার পুনরায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের সভা আহ্বান করে আগামীতে আরও কঠোর কর্মসূচিতে যাবেন তারা

Tag
আরও খবর