ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

শ্রীমঙ্গলে 'আলোয়-আলো' প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

আলোয়-আলো’র শিশুকাননের শিক্ষা পদ্ধতি শিশুদের বিকাশে কার্যকরী : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্সের 'আলোয়-আলো' প্রকল্পের কর্মএলাকায় দুই দিনব্যাপী নানা কার্যক্রম পরিদর্শন করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. উত্তম কুমার দাস।

তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাখাইছড়া ও মাজডিহি চা বাগানে আলোয়-আলো প্রকল্পের ইসিডি, প্রাক প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তিনি মন্তব্য করেছেন, আলোয়-আলো প্রকল্পের আওতাধীন শিশুকাননগুলোতে যেভাবে খেলাধুলা, ছড়া, গান ও গল্পের মাধ্যমে যেভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে সেটি শিশুদের বিকাশের জন্য অত্যন্ত কার্যকরী পদ্ধতি।  লাখাইছড়া চা বাগানের শিশুকানন ডিগডিগীয়াতে ড. উত্তম কুমার দাসকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন লাখাইছড়া চা বাগান কিশোর-কিশোরী ও যুব ক্লাব। সেখানে ৩-৫ বছর বয়সী শিশুদের ছড়া, গান, গল্প ও খেলার কয়েকটি সেশন তিনি পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে কেন্দ্র ব্যবস্থাপনা কমিটি ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, শিশুকাননের ছন্দময় ও শৃঙ্খলিত কার্যক্রমে আমি মুগ্ধ হয়েছি।

এছাড়াও অতিথিরা মাজডিহি চা বাগানের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোয়-আলো প্রকল্প কর্তৃক স্থাপিত মডেল লাইব্রেরী এবং কমিউনিটি ভিত্তিক প্রাক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে অতিথিরা শিশুদের সাথে আনন্দঘন সময় কাটান ও শিশুদের বিকাশের বিষয়টি পর্যবেক্ষণ করেন। 

পরিদর্শন শেষে ব্রেকিং দ্য সাইলেন্সের পরিচালক (কর্মসূচি ও পরিকল্পনা) মোহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় অতিথিরা আলোয়-আলো প্রকল্পের নানামুখী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. উত্তম কুমার দাস বলেন, সরকারি-বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরাই আমাদের আওতাভুক্ত। টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে সকল শিশুর জন্যই আমরা কাজ করে যাচ্ছি। আমরা অচিরেই আলোয়-আলো প্রকল্পে কর্মরত ইসিডি শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবো। আমরা সম্প্রতি কিছু নতুন পলিসি নিয়ে কাজ করছি যাতে এসব শিশুরা উপকৃত হতে পারে। সরকার ও বেসরকারী প্রতিষ্ঠানের সমন্বয়ে চা বাগানের প্রান্তিক শিশু সহ সকল শিশুদের উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে। পরিদর্শন ও মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহেদা আক্তার, শ্রীমঙ্গল উপজেলার উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জ্যোতিষ রঞ্জন দাশ, উপজেলা সমাজসেবা অফিসার মো. সুয়েব হোসেন চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, কমলগঞ্জ উপজেলার শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুকদার, আলোয়-আলো প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ শরিফুল আলম, ব্রেকিং দ্য সাইলেন্সের পরিচালক (কর্মসূচি ও পরিকল্পনা) মোহাম্মদ জাহিদুল ইসলাম, বিটিএস আলোয়-আলো প্রকল্পের সমন্বয়কারী মো. রুবাইয়াৎ ফেরদৌস, লিডার প্রকল্পের সমন্বয়কারী পারভেজ কৈরী, এমসিডার প্রধান নির্বাহী তহিরুল ইসলাম মিলন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূর মোহাম্মদ মজুমদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ২ ঘন্টা ৩৪ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৬ ঘন্টা ২৭ মিনিট আগে