অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

মৌলভীবাজার জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ পালিত হয়েছে। 'সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (২৩ জুলাই) জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আবদুল হক,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা: শাহীনা আক্তার,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শরীফ উদ্দিন প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ শাখা ও রেকর্ডরুম) মীর রাশেদুজ্জামান রাশেদ, সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা ও টি সেল)সুকান্ত সাহা,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা, অভিযোগ ও তথ্য শাখা এবং তথ্য প্রদান ইউনিট) শামীমা আফরোজ মারলিজ,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ শাখা, আইসিটি শাখা ও ট্রেজারি শাখা) সৈয়দ সাফকাত আলী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (লাইব্রেরি শাখা, এনজিও সেল, ব্যবসা ও বাণিজ্য শাখা, সার্টিফিকেট শাখা এবং জুডিসিয়াল মুন্সীখানা শাখা) মোছাঃ মলি আক্তার,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা, পর্যটন সেল, রাজস্ব মুন্সিখানা শাখা ও সীমান্ত সেল) মোঃ বেলায়েত হোসেন,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা ও ফর্মস এন্ড স্টেশনারী শাখা))ফয়সাল মাহমুদ ফুয়াদসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।. জনগণকে সেবা প্রদান করতে জেলা প্রশাসক কার্যালয়ে আলাদা একটি তথ্য সেবা কেন্দ্র খোলা হয়। নাগরিকদের সেবা দেওয়ার জন্য জেলা প্রশাসন প্রাঙ্গনে বুথ স্থাপন করা হয়।

মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, প্রতিটি অফিস থেকে সেবা,সহযোগীতা ও তথ্য পাওয়ার অধিকার রয়েছে জনগনের। আর জনগণের কল্যানে সেবা দিতে আমরা সবসময় প্রস্তুত। তাই জনগণের সেবক হিসেবে আমাদের আরো বেশি জনবান্ধব ও আন্তরিক হতে হবে।

Tag
আরও খবর