দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

দোয়ারাবাজারে সংযোগ ব্রিজের বেহাল দশা

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের বরকতনগর ও গুজাউড়া এলাকার সংযোগ ব্রিজের বেহাল দশা। ঝুঁকিপূর্ণ এ ব্রিজ দিয়ে পারাপারের সময় একাধিক দুর্ঘটনায় আহত হয়েছেন অসংখ্য ব্যক্তি। (২৩ জুলাই) রবিবার ভূক্তভোগী এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় ১৭ বছর পূর্বে নির্মিত ব্রিজটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় জনসাধারণের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয়রা নিজেদের প্রচেষ্টায় জোড়াতালি দিয়ে যাতায়াতের ব্যবস্থা করলেও কিছুদিন যেতে না যেতেই আগের অবস্থায় ফিরে আসে ব্রিজটি। স্থানীয়রা আরও জানান, দীর্ঘদিনেও ঝুঁকিপূর্ণ ব্রিজটি সংস্কার না করায় ব্রিজ দিয়ে পারাপার হতে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছেন। সূত্রমতে, ব্রিজের একপাশে বরকত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, , । এছাড়াও সেতু বন্ধনের একমাত্র ব্রিজটি দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। বর্তমানে কোনমতে জোড়াতালি দিয়ে ঝুঁকি নিয়ে এ ব্রিজ দিয়ে তাদের চলাচল করতে হচ্ছে ভূক্তভোগিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্থানীয় কোন জনপ্রতিনিধিরাই অধিক ঝুঁকিপূর্ণ ব্রিজটি সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করেননি। তাই সুরমা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ ব্রিজটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ মোর্শেদ মিশু এর নিকট সংযোগ ব্রিজের বেহাল দশা এ বিষয়ে জানতে চাইলে প্রতিবেদকে জানান এ বিষয়টি আমার জানা নেই, তবে বিষয়টি খতিয়ে দেখব।

Tag
আরও খবর