অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

পাঁচবিবিতে বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার-২


জয়পুরহাটের পাঁচবিবিতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে (ডিবি) একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ ২জনকে গ্রেফতার করেছে । গতকাল শনিবার (২২জুলাই) বিকেলে উপজেলার পশ্চিম বালিঘাটা এলাকার টিএন্ডটি পাড়া হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো দিনাজপুরের হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর ষ্টেশনপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র সুজন হোসেন(৩৫) ও একই গ্রামের মৃত আব্দুল হকের জয়নাল আবেদিন @ লিটন (৩২)। রবিবার (২৩জুলাই) সকালে অস্ত্র মামলায় তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শাহেদ আল মামুন জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলমের নির্দেশনায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পৌরসভাধীন পশ্চিম বালিঘাটা টিএন্ডটি মহল্লায় অবৈধ অস্ত্রের মজুদের গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ) মোঃ মিজানুর রহমান,এসআই(নিঃ) মোঃ সাগর সরকার এএসআই আক্তার হোসেন ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ

সেখানে অভিযান পরিচালনা করে এসময় একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ তাদের গ্রেফতার করা হয়। পরে  গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে পাঁচবিবি থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


আরও খবর