শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

শেহাবি তরুণ লেখক ফোরামের নেতৃত্বে দিলরুবা-আঁখি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-08-2022 11:12:14 am

ফাইল ছবি


• নিউজ ডেস্ক: 


তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (শেহাবি) শাখার ২০২২-২৩ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।


বৃহস্পতিবার (০৪ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নেজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম রাফিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সিদ্ধান্ত মোতাবেক, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শাখার ২০২২-২৩ কার্যবর্ষের জন্য দিলরুবা ইসলাম জিন্নাতকে সভাপতি এবং জান্নাতুল ফেরদৌস আঁখিকে সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন দেওয়া হলো।


বিজ্ঞপ্তিতে নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে পরবর্তী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।


নব-নির্বাচিত সভাপতি দিলরুবা ইসলাম জিন্নাত বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম যা তরুণ লেখকদের একটি নেটওয়ার্ক স্বরূপ। আমি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শাখা ফোরামের সভাপতি হতে পেরে খুবই আনন্দিত। আমার শাখার সার্বিক কার্যক্রম উন্নয়নের জন্য কেন্দ্রীয় কমিটির সর্বোচ্চ সহযোগিতা কামনা করি। আমি আমার শাখাকে এগিয়ে নিয়ে যেতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।  


সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস আঁখি বলেন, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ার পর খুশির মাত্রাটা বেড়ে গিয়েছে। সেই সাথে বেড়েছে দায়িত্বও। আগে যেখানে শুধু নিজের লেখালেখি নিয়ে ভাবতাম এখন সেটা তুচ্ছ হয়ে দাঁড়িয়েছে। সংগঠনের সদস্যদের অগ্রগতিতেই সুপ্ত রয়েছে আমার সার্থকতা। এই অবধি পথ চলার পেছনে কেন্দ্রীয় এবং শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শাখার সকলের প্রতিই আমার কৃতজ্ঞতা। তাঁদের সহযোগিতা ও ভরসার জন্যই আমি উক্ত দায়িত্ব পেয়েছি। সকলের সহযোগিতায় নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করাই আমার লক্ষ্য।


উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ সংগঠনটি লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে।

আরও খবর





6ad3adc1cb7fd-171026111753.webp
দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ

১ দিন ৬ ঘন্টা ৫১ মিনিট আগে


6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

১ দিন ৮ ঘন্টা ৮ মিনিট আগে