যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

অলি গলিমে শোর হায় তারেক রহমান চোর হায়: নোয়াখালীতে কাদের।

অলি গলিমে শোর হায় তারেক রহমান চোর হায়: নোয়াখালীতে কাদের।



অলি গলিমে শোর হায় তারেক রহমান চোর হায়: নোয়াখালীতে কাদের।

রিপন মজুমদার বেগমগঞ্জ উপজেলা প্রতিনিধি নোয়াখালী 

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না। ভিসা নীতি তাকে ভয় দেখিয়েছে। নিষেধাজ্ঞা করে তাকে ভয় দেখিয়েছে। শেখ হাসিনা বললেন আমি শেখ মুজিবের কন্যা আমাকে ভয়ে দেখিয়ে কোনো লাভ নেই। যত ভয়, হুমকি আসুক বঙ্গবন্ধুর কন্যা মাথা নত করবে না, মাথা নত করতে পারেনা।      


শনিবার (২২ জুলাই) বিকেল পৌনে ৬ টার দিকে নোয়াখালী জেলা শহর মাইজদীর শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।কাদের বলেন, তারেক রহমান কোটি কোটি টাকা পাচার করেছে।সেই টাকার ৪০ কোটি শেখ হাসিনা উদ্ধার করেছে। এফবিআই এসে সাক্ষ্য দিয়ে গেছে। তারেক রহমানের অর্থ পাচারের কথা সারা দুনিয়ার মানুষ জানে। চুরির টাকা,পাচারের টাকা, দুর্নীতির টাকা, হাওয়া ভবনের টাকা।  এই অপকর্ম, অপশক্তিকে রুখতে হবে।অলি গলিমে শোর হায় তারেক রহমান চোর হায়।এ সময় দলের কর্মীরা স্লোগান দেন।


শেখ হাসিনার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন,সৎ,সাহসী, মানবিক একজন মাত্র নেতা দেশরত্ন শেখ হাসিনা। তিনি উন্নয়ন,দক্ষতা,সাহস ও কৌশলের জন্য সারা দুনিয়ায় আজকে তিনি প্রশংসিত। শুধু বাংলাদেশীরা নয়, একবাক্যে বিদেশীরাও শেখ হাসিনার প্রশংসা করে। শেখ হাসিনা প্রতিদিন রাতে তিন থেকে সাড়ে ৩ ঘন্টা ঘুমান। বাকী ২১ ঘন্টা দেশ নিয়ে ভাবেন,মানুষ নিয়ে ভাবেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। সে কারণে শেখ হাসিনাও কষ্ট পাচ্ছে। 

কাদের বলেন, জেনারেল জিয়াউর রহমান দম্ভ করে বলেছিলেন মানি ইজ নো প্রবলেম। টাকা কোনো সমস্যা নয়। আর আজ লন্ডনে বসে জিয়াউর রহমানের পলাতক পুত্র তারেক রহমান, সে গতকাল স্কাইপিতে বলেছে টাকার কোনো অভাব হবে না। পিতা যা বলেছে পুত্র তাই বলছে। এত টাকা এলো কোথা থেকে। তারেক রহমান মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গেছে। আর রাজনীতি করবেনা বলে অঙ্গীকার করে।  সেই তারেক রহমান এখন বলে টাকার কোনো অভাব হবে না।আজকে তারেক রহমান টাকার দম্ভ দেখাচ্ছে। টাকা হলে নাকি আন্দোলন করতে পারেব।   


বিএনপিকে উদ্দেশ্যে করে বলেন, আজকে বিএনপি নেতাদের চোখ মুখ শুকিয়ে গেছে। আন্দোলন হয় না, এই বছর না ওই বছর আন্দোলন হবে কোন বছর। এই বছর বলে রোজার ঈদের পরে আন্দোলন হবে, এরপর বলে কোরবান ঈদের পর আন্দোলন হবে। এরপর বলে পরীক্ষার পর আন্দোলন হবে। এভাবে দেখতে দেখতে ১৪বছর, আন্দোলন হবে কোন বছর। আন্দোলন বিএনপির নাগালে এলো না। তারেক রহমানকে উদ্দেশ্যে করে বলেন, বিএনপির নেতাকে। তারেক রহমান। চোর চোরটা।  বাংলাদেশের মানুষ জানে এই লুটেরা তারেক রহমান। এই দুর্নীতিবাজ তারেক রহমান। বাংলাদেশের মানুষ জানে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশ থেকে লন্ডন পালিয়ে গেছে। তার নেতৃত্বে বাংলাদেশের মানুষ আন্দোলন করবে এটাকি বিশ্বাস হয়। অলি গলিমে শোর হায় তারেক রহমান চোর হায়। খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে টাকা পাচারের বিরুদ্ধে হাওয়া ভবনের বিরুদ্ধে।মির্জা ফখরুল ইঙ্গিত করে বলেন, মির্জা ফখরুল মিথ্যাই বলে যাচ্ছে। এ মিথ্যাই তাদের পতন ঘটাবে।     নোয়াখালীর মানুষকে বিএনপির নেতারা অনেক ভুল বুঝাতে চেয়েছে। বিএনপিকে হাতি বানিয়েছিল।  এই নোয়াখালী সহস্র মানুষকে ধোকা দিয়ে। আজকে ধোকা দেওয়ার দিন শেষ। আজকে নোয়াখালীর মানুষ বঙ্গবন্ধুর কন্যার সাথে আছে। কর্মীরা চায় স্মাট বাংলাদেশ।         বাংলাদেশের রাজনীতির প্রসঙ্গ টেনে বলেন, রাজনীতি করার লোক আজকে রাজনীতিতে নেই।  কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী আজকে রাজনীতিতে এসে টাকার জোরে, গায়ের জোরে, মাস্তানি করে, বন্দুক উঁচিয়ে আজকে বাংলাদেশেকে বারে বারে নসাৎ করছে, দখল করার চেষ্টা করছে। 


জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিমের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন,নোয়াখালী ৩ আসনের সংসদ সদস্য ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রশীদ কিরণ,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা খানম সাকি, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, সাবেক সংসদ সদস্য ও হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহাকারী জাহাঙ্গীর আলমসহ প্রমূখ।  

আরও খবর



6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১৯ ঘন্টা ৩৬ মিনিট আগে