মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরে ২৮৫ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক


গাজীপুরের কালিয়াকৈরে বিপুল পরিমাণ ফেন্সিডিল পরিবহনকালে কাভার্ডভ্যানসহ ২ জন মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব-১)। এসময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৬ শত ৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলো-লালমনিরহাটের হাতিবান্ধার সিংহীপাড়া এলাকার মোজাম্মেল হোসেন ছেলে মো.লিটন(৩২) এবং বগুড়ার গাবতলির লাংলু (মধ্যপাড়া) এলাকার মৃত আব্দুল কুদ্দুস মন্ডল ছেলে  মতিয়ার মন্ডল(৪৫)।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায়  র‌্যাব-১ কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তি  এ তথ্য নিশ্চিত করে জানান।

গাজীপুর পােড়াবাড়ী ক্যাম্প র‌্যাব-১ কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পারি যে, কতিপয় মাদক ব্যবসায়ী লালমনিরহাট থেকে কাভার্ড ভ্যানে করে ফেন্সিডিলের একটি বড় চালান নিয়ে গাজীপুর জেলার দিকে আসছে।

এমন খবরের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দেড়টায় জেলার কালিয়াকৈরের চান্দরা পল্লী বিদ্যুৎ (বাস স্ট্যান্ড) নিউ আল মদিনা অটো হাউজের সামনে ফুট ওভার ব্রিজের নিচে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করা হয়।

পরে রাত ৪টা ২০ মিনিটের দিকে চেকপোস্ট অতিক্রমকালে ওই কাভার্ড ভ্যানসহ(যার নেম প্লেটে ঢাকা মেট্রো-ট-১৫-৪৭২৯)  দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে কাভার্ডভ্যান তল্লাশী করে ২৮৫ বোতল ফেন্সিডিল, ৪টি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৬শত ৫০ টাকা উদ্ধার করা হয়।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে কৌশলে বিভিন্ন গাড়িতে করে ভারতের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বাংলাদেশের ঢাকা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।


Tag
আরও খবর