বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

নলছিটিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ডেঙ্গু মশার বিস্তার রোধে নেই স্প্রে কার্যক্রম

ঝালকাঠির নলছিটিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত কয়েকদিনে ২/১ জন করে সনাক্ত ডেঙ্গু রোগী। এখনই সচেতন না হলে পরিস্থিতির অবনতি হতে পারে।

মশার বিস্তার রোধে পৌরসভার পক্ষ থেকে লিফলেট বিতরণ ও মাইকিং ছাড়া আর কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি এখন পর্যন্ত। 

এখন ঘরে ঘরে জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ। এদের বেশিরভাগই ঘরে বসে চিকিৎসা নিচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরনিয়ে আসা আক্রান্ত রোগীদের মধ্যে গত এক সপ্তাহে প্রতিদিনই দুই/এক জনের ডেঙ্গু পজেটিভ হয়েছে। 

২০ জুলাই ডেঙ্গু সনাক্ত হয়েছে নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের আমিনুল ইসলাম (১৯), রফিকুল ইসলাম (৫২) এবং বিকপাশা গ্রামের মো. জসিম (২৮) নামে ৩ জনের।

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট মেহেদী হাসান এ ব্যাপারে বলেন এই সপ্তাহে প্রতিদিনই ২,১ জন করে ডেঙ্গু রোগী সনাক্ত হচ্ছে। আজ ২০ জুলাই ৩২ জন রোগীর মধ্যে ৩ জনের ডেঙ্গু পজেটিভ এসেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাক্তার রাসেল ঢালীর কাছে ডেঙ্গু রোগীদের সংখ্যা বৃদ্ধি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন বেশ কিছুদিন ধরেই ডেঙ্গু রোগী সনাক্ত হচ্ছে। ইতোমধ্যে নলছিটি মেডিকেলে ৫ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন এবং বর্তমানে ২ জন চিকিৎসাধীন রয়েছেন।

ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে হলে জনসচেতনার পাশাপাশি পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হব। এবং কোথাও পানি জমতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

কোন ব্যাক্তি জ্বরে আক্রান্তা হলে প্যারাসিটামল ট্যাবলেটের পাশাপাশি প্রচুর পরিমান তরল খাবার দিতে হবে।

নলছিটি পৌরসভার মেয়র আবদুল ওয়াহেদ খান বলেন জন সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হচ্ছে সাথে জনসচেতনতা মূলক মাইকিং করা হয়েছে। আগামী শনি/রবিবার থেকে ঝোপ-জঙ্গল পরিস্কার ও স্প্রে করা হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদ বলেন তিনি পৌর মেয়র মহোদয়কে ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেছেন। এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদেকেও চিঠি দেয়া হচ্ছে। নিজ নিজ এলাকা পরিস্কার-পরিচ্ছন্নতা রাখা এবং সচেতনতার বিকল্প নেই।  

Tag
আরও খবর