৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম রাজশাহীতে পূজামন্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান পীরগাছায় সাতদরগা প্রিমিয়ার লীগের দশম খেলা অনুষ্ঠিত অভয়নগরে নিজ ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার, মালামাল লুট মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার রিগনকে স্মরণ, মোংলায় সমাধিতে শ্রদ্ধা ঝিনাইগাতীতে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে জনসচেতনতামূলক প্রচারাভিযান ও ফুটবল প্রতিযোগিতা আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ বিজয়া দশমী: আমাদের চাওয়া-পাওয়া ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী হরমুজে মার্কিন অত্যাধুনিক ড্রোন ধ্বংস করল ইরান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তথ্যের ঘাটতি আছে, আমরা খতিয়ে দেখ‌ছি কবিতা, প্রেম ও জীবনের দর্শন--‎কবি রবি ডাকুয়ার ভাবনায় মানুষের হৃদয়, অনুভূতি ও জীবনের বহুমাত্রিকতা সাংবাদিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা ‎সত্যের পক্ষে কলম, মানুষের পাশে সাংবাদিক কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে জি এম রবিউল্যাহ বাহারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান নাগেশ্বরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন গণসংহতি আন্দোলনের নেতা দুলাল

খোকসাতে আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন সমাবেশে’ জনস্রোত

সারাদেশে জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কুষ্টিয়ার খোকসা পৌর আওয়ামী লীগের আহবানে ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’ জনস্রোতে পরিণত হয়েছে।


আজ বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল ৪টায় পৌর আওয়ামী লীগের এই কর্মসূচিতে নির্ধারিত সময়ের আগেই বাস স্ট্যান্ড চত্বরে জড়ো হন দলীয় নেতাকর্মীরা।


খোকসা-কুমারখালি আওয়ামী লীগ ও দলটির ভাতৃপ্রতীম-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ‘শান্তি ও উন্নয়ন সমাবেশে’ অংশ নেন।


এসময় বাস স্ট্যান্ড চত্বরে বাংলাদেশ আওয়ামী লীগের খোকসা পৌর শাখার সভাপতি রফিকুল ইসলাম'র  সভাপতিত্বে 'শান্তি ও উন্নয়ন সমাবেশে' প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, ও সংসদ সদস্য- ৭৮, কুষ্টিয়া-৪  ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এম,পি।

 

সমাবেশে প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ'র চেয়ারম্যান বাবুল আখতার। 


এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন, কুমারখালি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সামচ্ছুজ্জামান অরুন, কুষ্টিয়া জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. নুরুল ইসলাম দুলাল, সাবেক স্পেশাল পি,পি কুষ্টিয়া জর্জ কোর্ট এ্যাড. আকরাম হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মজিদ, শোমসপুর আবু তালেব ডিগ্রি কলেজের সাবেক সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম বাবলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সদস্য জিল্লুর রহমান, কুমারখালি উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি হারুন আর রশিদ, বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাঃ আব্দুস শকীব খান টিপু, আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন মন্ডল, জানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান মজিদ, জানিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার ঘোষ, জয়ন্তীহাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমত আলী, গোপগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালামসহ অন্যান্যরা।


এসময় আ.লীগ নেতারা বলেন, বিদেশি প্রভুদের কথায় বাংলাদেশ চলবে না। বাংলাদেশ চলবে দেশের জনগণের কথায়। নিরপেক্ষ নির্বাচন কমিশনের আওতায় আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জামায়াত বিএনপি এতে বাধা সৃষ্টি করলে প্রতিহত করা হবে।

Tag
আরও খবর