অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

নড়াইলে (১২) বছরের কিশোরের লাশ উদ্ধার



আজ বৃহস্পতিবার (২০জুলাই) সকাল ৮:০০টায় নড়াইল  সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নে নিধিখোলা কৈবিল থেকে শয়ন শেখ  (১২) নামের এক কিশোরের লাশ উদ্ধার করছে পুলিশ।
নিহত শয়ন শেখ নিধিখোলা গ্রামের নাজমুল শেখের ছেলে।




বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) মো:ওবায়দুর রহমান।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার রাতে শয়ন শেখ বাড়ি থেকে বের হয়ে বাড়ি ফেরেনি। পরে তাকে খোজাখুজি করেও সন্ধান পায় নাই। বৃহস্পতিবার সকালে স্থানীয় এক ব্যক্তি মাঠে ধান দেখতে যাওয়ার পথে ঘটনাস্থলে তার লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে।

নিহতের বাবা নাজমুল শেখ বলেন,আমার ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই। নিহতের মা মিতা বেগম বলেন,আমার ছেলের সাথে কারো শত্রুতা ছিলো না। আমার বুকের ধনকে যারা কেড়ে নিছে আমি তাদের ফাঁসি চাই।

চন্ডিবরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোস্তফা কামাল বলেন, ঘটনা সম্পর্কে তিনি অবগত হয়ে আমি সদর থানা পুলিশকে জানাই।আমরা চাই এ হত্যার ঘটনার সুষ্ট তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক এবং ঘটনার সাথে জড়িত নয় এমন কেউ যেনো হয়রানি না হয়।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেন নড়াইল জেলার পুলিশ সুপার মোসা:সাদিরা খাতুন,

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দোলন মিয়া,

পুলিশ সুপার মোসা:সাদিরা খাতুন বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা হয়েছে৷ আমাদের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। আশা করছি খুব দ্রুত প্রকৃত ঘটনা জানা যাবে।

আরও খবর