শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৫

নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৫



নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুরে ডাকাতির ঘটনায় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ১টি বিদেশী পিস্তল,২০ রাউন্ডগুলি,১ টি কেসি গেইট কাটার যন্ত্র,নগদ ৪ হাজার ৯ শত ৫০ টাকা এবং ২ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।


বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে নোয়াখালীর পুলিশ সুপার এসপি মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।  এর আগে, গত সোমবার (১৮ জুলাই) রাতে পুলিশ বেগমগঞ্জ,লক্সীপুর সদর ও রামগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।  গত ৯ জুলাই উপজেলার চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাজীপুরের বাহারা মিয়ার বাড়িতে এ সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে।


গ্রেফতারকৃতরা হলেন-লক্ষীপুর সদরের পার্বতীনগর ইউনিয়নের মধ্যম মকরধস গ্রামের ইউসুফ মিয়ার নতুন বাড়ির ইউসুফ মিয়ার ছেলে আরিফ হোসন(২৮),একই ইউনিয়নের ওয়াহেদ পুর গ্রামের নোয়াবাড়ির মোজাম্মেল হোসেনের ছেলে মো. জুয়েল (২৩), চৌমুহনী পৌরসভার পৌর হাজিপুর খালাশি বাড়ির মৃত লুৎফুর রহমানের ছেলে ইমরান হোসেন সুজন ওরফে খালাশি সুজন (৩০) লক্ষীপুর রামগঞ্জ উপজেলার  সোনাপুর গ্রামের ফজল হক আটিয়া বাড়ির কামাল উদ্দিনের ছেলে মো. মাসুদ(৪০) ও চাটখিল উপজেলার পশ্চিম পরকোট ফজল করিম মৌলভি বাড়ির নুর মিয়া পাটোয়ারির ছেলে জাহাঙ্গীর (৪৫)।


পুলিশ জানায়, রাতে মেইন কেসি গেইটের তালা কেটে ১০/১২ জনের ডাকাত দল বাসায় প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা,স্বর্ণালংকার ও মোবাইল সেট সহ ১২ লক্ষ ৪৭ হাজার টাকার মালামাল লুট করে। গ্রেফতারদের বিরুদ্ধে ডাকাতি,মাদকসহ একাধিক মামলা রয়েছে।

আরও খবর