তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

নাটোরে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান, জরিমানা

বাণিজ‌্য মন্ত্রণাল‌য়ের তত্ত্বাবধা‌নে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালক মহোদয়ের অ‌র্পিত ক্ষমতাব‌লে,জেলা প্রশাসক মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার, বাগাতিপাড়া ও লালপুর মহোদয়ের সা‌র্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর,নাটোর জেলা কার্যালয় কর্তৃক আজ ১৯ জুলাই,২০২৩ খ্রিঃ তারিখে ‌নাটোর জেলার বাগাতিপাড়া ও লালপুর উপজেলায় একটি অ‌ভিযান প‌রিচালনা করা হয়। 


সকাল ০৭:০০ টা হ‌তে প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর বি‌ভিন্ন ধারায় প্রশাস‌নিক ব্যবস্থায় বাগাতিপাড়া উপজেলার ছোট চিথলিয়া এলাকায় অবস্থিত মনায়েম গুড় ভান্ডারকে (স্বত্বাধিকারী:মনায়েম) খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৪২ ধারায় ৩০,০০০/=, লালপুর উপজেলার মোহরকয়া  বাজার এলাকায় অবস্থিত হাবিবুর গুড় ভান্ডারকে  (স্বত্বাধিকারী:মোঃহাবিবুর রহমান)খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৪২ ধারায় ২০,০০০/=,লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর বাজার এলাকায় অবস্থিত ভূট্ট গুড় ভান্ডারকে(স্বত্বাধিকারী: মো: ভূট্ট)খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৪২ ধারায় ২০,০০০/=, লালপুর উপজেলার লালপুর বাজার এলাকায় অবস্থিত মেসার্স হাসিনা বিস্কুট ফ্যাক্টরীকে(স্বত্বাধিকারী রাশেদ) পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করার অপরাধে ৩৭  ধারায় ১৫,০০০/=, লালপুর বাজার এলাকায় অবস্থিত বর্ষা আইসক্রিমকে(স্বত্বাধিকারী:মোঃ আনোয়ারুল)পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করার অপরাধে ৩৭ ধারায় ২৫,০০০/=, লালপুর উপজেলার অমৃতপাড়া বাজার এলাকায় অবস্থিত নাজমুল সুপার আইসক্রিমকে(স্বত্বাধিকারী: মোঃনাজমুল ইসলাম)নকল আইসক্রিম তৈরির অপরাধে ৫০ ধারায় ৩০,০০০/- টাকাসহ সর্বমোট ১,৪০,০০০/=(এক লক্ষ চল্লিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।

নাটোর জেলার RAB-05 এর সিপিসি-০২ এর একটি চৌকশ টিমের সহায়তায় উপর্যুক্ত অ‌ভিযা‌নটি প‌রিচালনা করা হয়।


জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর,নাটোর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক জনাব,মোঃমেহেদী হাসান তানভীর উক্ত অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর