ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই ব্যাক্তিকে ৬ লাখ টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার সন্ধ্যায় জেলার নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর এলাকায় সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার খবর পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। ড্রেজিং মেশিন দিয়ে তারা বালু উত্তোলন করায় দুই জনকে ৬ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) সমাপ্তি রায়।
জানা গেছে উপজেলার মগর ইউনিয়নের রায়াপুরসহ বিভিন্ন এলাকায় ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। গতকাল সন্ধ্যায় সেখানে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। বরিশাল সদরের জাগুয়া এলাকার আমির হোসেন হাওলাদারের ছেলে রোমান হাওলাদার (২০) এবং হোসেন হাওলাদারের ছেলে সাইফুল ইসলাম হাওলাদরকে (৩৮) এই দুই জনকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার বলেন, সুগন্ধা নদীতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনে অপরাধে বালুমহল ও ভুমি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে ২টি পৃথক মামলায় সাইফুল ইসলামকে ৫ লাখ ও রোমান হাওলাদারকে ১ লাখ টাকাসহ মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৭ ঘন্টা ৪৫ মিনিট আগে
১১ ঘন্টা ৬ মিনিট আগে
১ দিন ৪ ঘন্টা ৬ মিনিট আগে
১ দিন ৪ ঘন্টা ৯ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ২৪ মিনিট আগে