ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

মৌলভীবাজার জেলা বিএনপির পদযাত্রায় নেতাকর্মীদের ঢল

'বিএনপির পদযাত্রায় শুধু পদযাত্রা নয়, বিজয়ের জয় যাত্রা শুরু হয়েছে' : এম নাসের রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে মৌলভীবাজার জেলা বিএনপির পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৪টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে থেকে এক বিশাল পদযাত্রা শুরু হয়। 

অনুষ্ঠিত পদযাত্রার নেতৃত্ব দেন প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র সাবেক এমপি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান। 


এর আগে দুপুর ২টা থেকে প্রেসক্লাবের সামনে মিছিল সহকারে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ছাত্রদল, শ্রমিকদল, তাঁতীদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের জেলা এবং বিভিন্ন উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জমায়েত হন।

বিশাল পদযাত্রাটি মৌলভীবাজার

শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পশ্চিমবাজার চৌরাস্তা এলাকায় গিয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান।


বিএনপি নেতা এম নাসের রহমান বক্তব্যে বলেন, বাংলাদেশের মানুষ জেগে ওঠেছে। আজ সারা বাংলাদেশের শুধু পদযাত্রা নয়, বিএনপির বিজয়ের জয় যাত্রা শুরু হয়েছে।

এর আগে সভা হয়েছে, সমাবেশ হয়েছে, আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছি। এই অবৈধ সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এক দফা এক দাবি, দাবি এখন একটাই। তিনি আরও বলেন, শুধু আমরা বিএনপি নই, ৩৬টি রাজনৈতিক দল একযোগে ঘোষণা দিয়েছে যে, এই সরকারকে এখনই পদত্যাগ করতে হবে। এদেশের মানুষ আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না। এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা এই সরকারের পদত্যাগ যাত্রা শুরু করেছি। এটা হচ্ছে বিজয়ের যাত্রা। এই যাত্রার মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের এক দফা দাবি আদায় করবো। 


জেলা বিএনপির সহ সভাপতি ফয়ছল আহমদের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা বিএপির সিনিয়র সহসভাপতি মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন, সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, আশিক মোশাররফ, মো: হেলু মিয়া , প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফখরুল ইসলাম।


এসময় উপস্থিত ছিলেন সহসভাপতি বদরুল আলম, সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহ উর রহমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন, প্রচার সম্পাদক মো: ইদ্রিছ আলী, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সদর উপজেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ রশীদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক জিএমএ মোক্তাদির রাজু, জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম রসিক, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক হাফেজ আহমদ মাহফুজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমির মোহাম্মদ, পৌর যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান শিপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিবলু আহমদ, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমদসহ জেলার বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ২ ঘন্টা ৩৪ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৬ ঘন্টা ২৭ মিনিট আগে