‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

মৌলভীবাজারে স্পেশাল অলিম্পিকে স্বর্ণপদক জয়ী চার শিক্ষার্থী সংবর্ধিত

সংবর্ধনা প্রদান করেছে জেলা প্রশাসন এবং ক্রীড়া সংস্থা


জার্মানির বার্লিনে অনুষ্ঠিত সামার স্পেশাল অলিম্পিকে স্বর্ণপদক জয়ী মৌলভীবাজারের রুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের বাক ও শ্রবণ প্রতিবন্ধী স্বর্ণ জয়ী চার শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন এবং ক্রীড়া সংস্থা। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তাদের সংবর্ধনা প্রদান করা হয়। 

পদক জয়ীরা হলো-মেয়েদের সাঁতার এফও ওয়ান ফ্রি-স্টাইলে স্বর্ণপদকপ্রাপ্ত মাহিমা আক্তার, ১০০ মিটার দৌড়ে স্বর্ণপদকপ্রাপ্ত তানিয়া আক্তার সুমাইয়া, লেভেল থ্রি সেভেন এ সাইড ফুটবলের চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের গোলরক্ষক রিয়া রানী দাশ ও রক্ষণভাগের খেলোয়াড় মহিমা খাতুন।


জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুর্দশন কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, জেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে পদক জয়ীদের হাতে জেলা প্রশাসন মৌলভীবাজার এবং জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে উপহার ও নগদ অর্থ প্রদান করা হয়।

Tag
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১০ ঘন্টা ৩৬ মিনিট আগে