যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

ইউক্রেন যুদ্ধে বেসামরিক প্রাণহানি ৯ হাজার ছাড়িয়েছে: জাতিসংঘ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-07-2023 06:13:51 am

ইউক্রেন যুদ্ধে নয় হাজার দুশো’রও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে।


জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সংস্থাটির রাজনৈতিক ও শান্তিস্থাপন বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজম্যারি ডিকার্লো এ কথা বলেছেন।


তিনি আরও বলেছেন, ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর বিগত পাঁচশ’ দিনে ৫৩৭ শিশুসহ নয় হাজার ২৮৭ জন নিহত হয়েছে।


এছাড়া এক হাজার ১১৭ শিশুসহ আহত হয়েছে ১৬ হাজার ৩৮৪ জন। তিনি উল্লেখ করেন, হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হবে বলেই মনে করা হচ্ছে।


ডিকার্লো বলেছেন, বর্তমানে ৬৩ লাখেরও বেশি ইউক্রেনিয়ান শরণার্থী এবং ৫১ লাখ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বারবার জোর দিয়ে বলেছে যে, তারা উচ্চ নির্ভুল অস্ত্র ব্যবহার করে শুধুমাত্র সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করছে।


এদিকে লন্ডন ভিত্তিক মানাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল ২০২২ সালের আগস্টে একটি প্রতিবেদন প্রকাশ করে বলেছে, ইউক্রেন বিশেষকরে স্কুল ও হাসপাতালে সামরিক সরঞ্জাম ও অস্ত্র মোতায়েন করে যুদ্ধের আইন লংঘন করছে।

আরও খবর