জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

ভারত বাংলাদেশ যুব মৈত্রী পরিষদের আত্মাপ্রকাশ

ভারত বাংলাদেশ যুব মৈত্রী পরিষদের আত্মাপ্রকাশ


সভাপতি হাসিবুর রহমান রিজু, সাধারণ সম্পাদক সোমনাথ স্যানাল , দুই দেশের যুব ও তরুণ সমাজের মধ্যে জঙ্গিবাদ, ধর্মীয় অপপ্রচার, সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে ও দুই দেশের সংখ্যালঘু সাম্প্রদায়ের স্বার্থরক্ষায় প্রবুদ্ধ করতে সচেতনতা সৃষ্টি ও অভইষ্ট লক্ষ্য নিয়ে কাজ করার উদ্দশ্যে আত্মপ্রকাশ হলো ভারত বাংলাদেশ যুব মৈত্রী পরিষদের। গতকাল শুক্রবার (১৪ জুলাই) বিকেলে ভারতের পশ্চিমবঙ্গর কলকাতা প্রেসক্লাব এই কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আত্মপ্রকাশ অনুষ্ঠানে নব-গঠিত কমিটিতে বিশিষ্ঠ সাংবাদিক, সাংস্কৃতিকর্মী দক্ষ সংগঠক হাসিবুর রহমান রিজু (বাংলাদেশ) কে সভাপতি ও বিশিষ্ঠ অভিনেতা ও সাংস্কৃতিকর্মী সোমনাথ স্যানাল (ভারত) কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। 


আত্মপ্রকাশ অনুষ্ঠান শেষে পশ্চিমবঙ্গের প্রায় অর্ধশত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে ভারত বাংলাদেশ যুব মৈত্রী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসিবুর রহমান রিজু বলেন, এটি একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক চেতনা প্রবুদ্ধ ও ভারত বাংলাদেশ সীমানাবিহীন সাংস্কৃতি বন্ধন আবদ্ধ সংগঠন। দুই বাংলার কিছু অসাম্প্রদায়িক প্রগতিশীল সংস্কৃতি সংগঠকদের সমন্বয় এই কমিটি গঠিত। সংগঠনটি দুই দেশের তৃণমূল পর্যায় সম্পর্ক উন্নয়ন ব্যাপক ভূমিকা রাখবেন বলে বিশ্বাস করি। 


আমাদর প্রাথমিক পরিকল্পনা হলো দুই দেশের জেলা ও বিভাগীয় পর্যায় যথাযথ সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে কমিটির কর্মকান্ড পরিচালনা করা ও পর্যায়ক্রমে সারাদেশব্যাপী সংগঠনটির লক্ষ্য ও উদ্দশ্য তুলে ধরা। মূলত, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় গুলোতে ও তৃণমূল পর্যায় বিভিন্ন সভা, সেমিনার মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা প্রবুদ্ধ করা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মহিলা কংগ্রেসের সভাপতি ও ভারত বাংলাদেশ যুব মৈত্রী পরিষদের উপদেষ্টা সুব্রতা দত্ত। বিশিষ্ট সংস্কৃতিক ব্যক্তিত্ব সমাজসেবক ভারত বাংলাদেশ যুব মৈত্রী পরিষদের উপদেষ্টা সুবীর দাস। প্রবীণ রাজনীতিবিদ ও সমাজসেবক ও ভারত বাংলাদেশ যুব মৈত্রী পরিষদের উপদেষ্টা মৈত্রী সান্যাল সহ বিভিন পেশাজীবী সাংবাদিক ও সামাজিক সংগঠনের সংগঠকরা উপস্থিত ছিলন।

আরও খবর