অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর উন্নয়ন বিশ্বে প্রশংসিত হয়েছে-কৃষিমন্ত্রী

ছবি-দেশচিত্র


কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী সুন্দর নির্বাচন করতে পারবো। নির্বাচনের মাধ্যমে একটা ভাল সরকার আসবে। চৌদ্দ পনের বছরে প্রধানমন্ত্রী দেশে যে উন্নয়ন করেছেন যা সারা পৃথিবীতে প্রসংশিত হয়েছে। ৩২ হাজার কোটি টাকা খরচ করে পদ্মা সেতু করেছি। যে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখে বাস্তবায়ন করেছে। এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছে। 


তিনি বলেন, ইনশাআল্লাহ বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় টাঙ্গাইলের মধুপুরে মেধাবী শিক্ষার্থীর মাঝে ট্যাবলেট কম্পিউটার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিস আয়োজিত অনুষ্ঠানে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইয়াকুবআলী, বাপ্পু সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্টিনা নকরেক, পরিসংখ্যান কর্মকর্তা নারায়ন ভৌমিক, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আব্দুর রশিদ প্রমুখ। 


অনুষ্ঠানে মধুপুরের ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৮৬ জন শিক্ষার্থীর মাঝে ট্যাবলেট কম্পিউটার বিতরণ করা হয়। এর আগে কৃষিমন্ত্রী টাঙ্গাইলে একদিনে ১ লক্ষ গাছের চারা রোপণ উৎসবে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করে উৎসবের উদ্বোধন করেন।


আরও খবর