জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

ইসলামপুরে নির্মাণশ্রমিকের মৃত্যু


 জামালপুরেরজামালপুরের ইসলামপুর উপজেলায় নির্মাণাধীন ভবনের সিমেন্টের বস্তার নিচে পড়ে হামিদুর রহমান (৪২) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। সে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মালপাড়া গ্রামের মৃত হুজুর আলীর ছেলে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকালে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামিদুর রহমান কয়েক দিন ধরে পাশ্ববর্তী তেঘুরিয়া গ্রামের মৃত হযর আলীর ছেলে কাওছার মিয়ার বাড়িতে দৈনিক মজুরিতে ভবন নির্মাণের কাজ করে আসছিলেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে হামিদুর রহমান কাজে যোগ দেন। বিকাল সাড়ে ৪টার দিকে  নির্মাণ কাজ ব্যবহৃত সিমেন্টের বস্তা মাথায় বহন করার এক পর্যায়ে পা পিছলে সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান হামিদুর রহমান। 

নিহত হামিদুর রহমানের চাচা গাইবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সাধারণ সদস্য আফছার সরদার বলেন, নির্মাণাধীন ভবনের সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আমার ভাতিজা হামিদুর রহমান মারা গেছে।  তাঁর স্ত্রী, এক মেয়ে এবং এক ছেলে রয়েছে। পারিবারিক গোরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোহাম্মদ মাজেদুর রহমান বলেন, 'নির্মাণশ্রমিকের মৃত্যুর ঘটনায় কেউ অভিযোগ করেনি। এখনো বিষয়টি জানি না। তবে, খোঁজখবর নেওয়া হচ্ছে।'


আরও খবর