উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে : শিক্ষামন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-07-2023 04:52:48 pm

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের কোনো ধরনের অনিশ্চয়তা নেই। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। ইতোমধ্যে দেশে একাধিক নির্বাচনে প্রমাণিত হয়েছে এই সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।


শুক্রবার (১৪ জুলাই) দুপুরে চাঁদপুর হাসান আলী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত বৃক্ষমেলা উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।


ডা. দীপু মনি বলেন, আপনারা দেখেছেন সিটি নির্বাচনসহ গত নির্বাচনগুলো সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে। যা বিশ্বে প্রমাণিত। কাজেই এখানে ভিন্ন কিছু চিন্তা করার কোনো অবকাশ নেই। যথা সময়ে, যথা নিয়মে, আইনকানুন মেনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। একটি বড় রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রত্যাশা সেখানে সব রাজনৈতিক দল অংশ নেবে।


বাংলাদেশ সফর করা বিদেশি কূটনীতিকদের নিয়ে তিনি বলেন, বন্ধু রাষ্ট্রগুলোর নানান মত থাকতে পারে কিন্তু কে এসে কি বলে গেল সেটা বড় বিষয় নয়। তবে তাদের ভিন্ন কোনো মত নেই। সবাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথাই বলেছেন।


শিক্ষামন্ত্রী বলেন, আগামী তিন বছরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষাব্যবস্থার উন্নয়ন দৃশ্যমান হবে। নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের শেখা, দৃষ্টিভঙ্গিতে ও দক্ষতায় যে বিরাট পরিবর্তন আসছে তা এখনই দৃশ্যমান। তবে সামগ্রিকভাবে শিক্ষাব্যবস্থায় যে ব্যাপক পরিবর্তন এসেছে সেটি হয়তো পরবর্তী চার বছরের মধ্যে দৃশ্যমান হবে।


এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল ও জেলা বনবিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও খবর


6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

১০ দিন ১৬ ঘন্টা ৪৭ মিনিট আগে