‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে মামার বিয়েতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু,

মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের মাতম বইছে 


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মামার বিয়ের দাওয়াত খেতে এসে ৫ বছর বয়সী রুহান আহমদ নামে এক শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের গোপালপুর গ্রামে এ মর্মান্তিক ঘটে।

শ্রীমঙ্গল ইউনিয়নের পূর্ব শ্রীমঙ্গলের বাসিন্দা নিহত শিশুর নানা ইব্রাহিম মিয়া (৫৫) জানান, আমার ছেলে ইমদাদুল হক সাদেক ওমানে থাকে। বিদেশ থেকে ভিডিও কলে ছেলের বিয়ে অনুষ্ঠান ছিল আজ। বিয়ের দাওয়াত খেতে আমার মেয়ে তার জামাই ও তাদের একমাত্র পুত্র রুহানকে নিয়ে আমার বাড়িতে আসে। দুপুরে আমরা একসাথে বিয়ে বাড়িতে যাই। বিয়ে বাড়িতে হঠাৎ করে আমার নাতি নিখোঁজ। আমরা তাকে দেখতে না পেয়ে বাড়ির চারপাশ ও পুকুরে খোঁজা-খুঁজি শুরু করি। অনেক খোঁজাখুজির পর হঠাৎ একজন পুকুরে তাকে দেখতে পায়। সাথে সাথে আমরা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গলস্থ সাধন ঘোষের মুক্তি মেডিকেয়ার ক্লিনিকে নিয়ে যাই। সেখানে ডাক্তার না থাকার শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করেন।

নিহত শিশুর নানা ইবরাহিম মিয়া জানান, আমার মেয়ের শশুর বাড়ি মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায়। নিহত শিশুর পিতার নাম জহিরুল হক রাসেল। তিনি ডাচ বাংলা ব্যাংকের বিশ্বনাথ সিলেট ব্যাঞ্চে চাকুরি করেন। শিশু রুহান তার একমাত্র  সন্তান। 

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন আক্তার বলেন, আজ বিকেলে ৫ বছর বয়সী এক শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে এর আগেই তার মৃত্যু হয়। শিশুটি পুকুরে ডুবে মৃত্যু হয়েছে বলে জানান তিনি। 

সন্ধায় শিশুর নানা বাড়ি পূর্ব শ্রীমঙ্গল এলাকায় সরজমিন গিয়ে দেখা যায়, মর্মান্তিক এ ঘটনায় বর-কনের পরিবারে মাতম চলছে। বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন শিশুর বাবা মা ও স্বজনরা। শোকের মাতম বইছে পুরো এলাকায়।

Tag
আরও খবর