বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

পলাশে পুকুরে বিষ প্রয়োগে মাছ মেরে ফেলার অভিযোগ



নরসিংদীর পলাশে পুকুরে বিষ প্রয়োগে প্রায় বিশ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ ঊঠেছে। গতরাত যে কোনো সময় পলাশের পারুলিয়া গ্রামে এঘটনা ঘটে। জানা যায়, পারুলিয়া গ্রামের সাহজাহান প্রদানের ছেলে স্থানীয় ইউপি সদস্য কিরন আলী প্রধান দীর্ঘদিনধরে কয়েকটি পুকুরে  বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। অন্যান্য দিনের মতো মাছের খাবার দিয়ে রাতে বাড়ি চলে যায়। আজ সকালে পুকুরে এসে দেখে কই মাছের একটি পুকুরের সকল মাছ মরে পানিতে ভেসে উঠেছে। 

         পুকুরের মালিক কিরন আলী প্রধান জানান, অন্যান্য পুকুরের মাছ ঠিক থাকলেও ৭০শতাংশের কই মাছের  পুকুরটিতে দুই লাখ কই মাছ মারা যায়। যা বর্তমানে প্রায় দশ টনের মতো ওজন হয়েছে। মাছগুলো ১৭০টাকা কেজি ধরে বিক্রি করে দেয়ার কথা  হয়েছে। আজই মাছ নিয়ে যাওয়ার কথা। এই ঘটনায় প্রায় বিশ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন আমি প্রায় নিঃশ্ব। এখন কিভাবে পাওনাদারের বকেয়া পরিশোধ করবো তা ভেবে পাচ্ছিনা। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিচার দাবী করেন তিনি।

          ঘটনার খবর পেয়ে পলাশ উপজেলা মৎস্য কর্মকর্তা সফিকুল আলম পুকুর পরিদর্শন করেন। তিনি জানান, পুকুরের পানি সংগ্রহ করা হয়েছে। তা ঢাকায় পাঠানোর পর পরীক্ষা শেষে বলা যাবে কি কারনে মাছ মারা গেছে। তবে পুকুরের মালিক বিষ প্রয়োগে মাছ মারার অভিযোগ করেন। 

ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও খবর