মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

যেই কথা সেই কাজ,ছাগল পেল আসমা


রাস্তার পাশে বাঁশের মাচায় জীর্ণশীর্ণ একটি ছোট দোকান চালিয়ে বেঁচে থাকার লড়াই করছেন জীবন সায়াহ্নে থাকা ৭০ বয়সী বিধবা আসমা বেগম। তাঁর বেঁচে থাকার একমাত্র  অবলম্বন এই দোকান।দ্রব্য মূল্য বৃদ্ধির বাজারে দোকান আর আগের মতো চলে না। তাঁর সংগ্রামী জীবন নিয়ে সংবাদ প্রকাশের পর পাশে দাঁড়িয়েছেন এক মানবিক ব্যবসায়ী সাদ্দাম। 


সোমবার সকালে তিনি ওই বৃদ্ধাকে সাতটি ছাগল কিনে দিয়েছেন স্বাবলম্বী হওয়ার জন্য।



আসমা বেগম গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দক্ষিণ পাকুল্লা গ্রামের আসর উদ্দিনের স্ত্রী।প্রায় ৪০ বছর আগে স্বামী মারা গেছেন।নেই কোনো সন্তান। একাকিত্ব ঘুচাতে একটি মেয়েকে দত্তক নেন। বিয়েও দিয়েছিলেন তাঁকে। কিন্তু সেই সংসার টেকেনি। অভাবের সংসারে খেয়ে-পরে বাঁচতে রাস্তার মোড়ে বাঁশের মাচায় চিপস, চানাচুর আর বিস্কুট বিক্রি করেন আসমা বেগম। তা দিয়েই চলে মা ও মেয়ের বেঁচে থাকার সংগ্রামী জীবন।



ছাগলগুলো পেয়ে আনন্দে কেঁদে ফেলেন আসমা বেগম বলেন, ‘পরশু দিন আঁধবেলা দোকান খুইলা ২০০ টেহার (টাকা) মাল (পণ্য) বেচছিলাম। আইজকা সকাল থাইক্যা দুপুর পর্যন্ত দোকান খুইলা এক টেহাও বেচা হারিনাই (বিক্রি করতে পারিনি)। ছাগলডি পাইয়া মেলা উপকার হইছে। এহন ছাগলডি পাইল্যা বড় করমু। ছাগালডি বাচ্চা দিলে অনেক ছাগল হইব। তা-ই দিয়া অনেকদিন চলতে পারমু। এর আগে দুইডা ছাগল আছিল, টেহার লাইগা বেইচা দিছিলাম। আর টেহা জোগাড়ও করতে পারি নাই, ছাগলও কিনা পারি নাই।’


আসমা বেগমকে নিয়ে গত ৬ জুন প্রথম আলোর অনলাইনে ‘বাঁশের মাচায় বৃদ্ধার বেঁচে থাকার লড়াই’ শিরোনামের একটি সংবাদ প্রাকশিত হয়। সংবাদ প্রকাশের পর গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকার ট্যুরিজম ও রেস্তোরাঁ ব্যবসায়ী সাদ্দাম হোসেনের নজরে আসে। সংবাদ প্রকাশের পরদিনই তিনি ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং কিছু ছাগল কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেন। যেই প্রতিশ্রুতি সেই কাজ, সোমবার সকালে সাদ্দাম নিজেই উপজেলার ফুলবাড়িয়া বাজার থেকে সাতটি ছাগল ক্রয় করেন। কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই বৃষ্টি ও কাদা মাড়িয়ে ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে ছাগলগুলো দিয়ে আসেন।


সাদ্দাম হোসেন বলেন, ‘মানুষকে অনেক বেশি হয়তো উপকার করতে পারি না, কিন্তু আমার সাধ্যমতো উপকার করার চেষ্টা করি। প্রথম আলোর অনলাইনে প্রকাশিত সংবাদটি চোখে পড়লে আমি তাঁর খোঁজখবর নিই। যাতে স্থায়ীভাবে কিছু করতে পারেন, সেই চিন্তা থেকে ওই বৃদ্ধাকে সাতটি ছাগল কিনে দেওয়া হয়েছে।’


আসমা বেগম জানান, এক-দেড় মাস আগে কালিয়াকৈর বাজার থেকে অনেক লোক তাঁকে দেখতে এসেছিলেন। কালিয়াকৈর গ্রুপ নামের সংগঠনটি তাঁকে ১০ হাজার টাকাও দিয়ে গেছে। 

আসমা বেগমের প্রতিবেশী আকলিমা আক্তার বলেন, তাঁর স্বামী নেই, আয়ের কোনো পথ নাই। দোকান করে মাসে এক-দেড় হাজার টাকা আসে, তা-ই দিয়ে কোনোরকম সংসার চলে। ছাগলগুলো পাওয়াতে তাঁর ভালো হয়েছে।




Tag
আরও খবর