জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘিতে গভীর রাতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে

বগুড়ার আদমদীঘিতে গভীর রাতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (২৫) বছর বয়সের এক যুবক নিহত হয়েছে। গত মঙ্গলবার (১১ জুলাই) রাত ৩টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডের পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে। তার পড়নে ছিল টাউজার ও গেঞ্জি। এদিকে লাশের পরিচয় শনাক্তের জন্য পুলিশের ক্রাইমসিনের দল কাজ করছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার দিবাগত রাতে থানার পুলিশ বাহিনী রণ পাহারার সময় রাত ৩টায় জানতে পারেন বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির অদুরে মুরইল বাসস্ট্যান্ডের পশ্চিমে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। খবর পেয়ে রাতেই এএসপি নাজরান রউফ, ওসি রেজাউল করিম ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নেয়। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের পরিচয় শনাক্তের জন্য আজ বুধবার সকালে পিবিআই ক্রাইমসিনের দল তার ডিএনএ নমুনা সংগ্রহ করেছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর