চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের

অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে প্রধান শিক্ষক আবুল হোসেনকে বরখাস্ত

অনিয়ম দুর্নীতি, বিদ্যালয়ের টাকা আত্মসাৎ, কর্তৃপক্ষের স্বাক্ষর জাল করাসহ বিভিন্ন অভিযোগে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেনকে সাময়িক বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ দেয়া এবং সহকারী শিক্ষক আবুল কালাম আজাদকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককের দায়িত্ব দিয়েছে স্কুল ম্যানেজিং কমিটি।


বুধবার (১১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঐ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এমজি মোস্তফা।

প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানোর নোটিশ সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক আবুল হোসেন ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাথে প্রতারনা, পরামর্শ, আদেশ-নির্দেশ অমান্য, সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্র, কর্তব্যে অবহেলা, স্বেচ্ছাচারিতা, নিয়োগ সংক্রান্ত অনিয়ম ও দুর্নীতি, অর্থ আত্মসাৎ, কর্তৃপক্ষের স্বাক্ষর জাল, উদাসীনতাসহ ধৃষ্টতা প্রদর্শন করে আসছেন।

যাহা বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারী চাকুরীবিধি পরিপন্থি।

এমতাবস্থায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভা নং সাধারন ০৪/২০২৩ এ ২১ জুন সিদ্ধান্ত মোতাবেক প্রধান শিক্ষক আবুল হোসেনকে পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত সাময়িক বরখান্ত করে ঐ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককের দায়িত্ব দেয়া হয়েছে।

সেই সাথে এহেন কর্মকান্ডের জন্য আবুল হোসেনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবেনা। পত্র প্রাপ্তির ১৫ দিনের মধ্যে সভাপতি বরাবরে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলে উল্লেখ করা হয়। এ সংক্রান্ত কাগজপত্র শিক্ষা মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন দপ্তরের পাঠানো হয়েছে।

সাবেক প্রধান শিক্ষক আবুল হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, এবিষয়ে আমি কিছুই জানিনা। এছাড়াও তাকে সাময়িক বরখাস্ত করার সভাপতির কোন এখতিয়ার নেই বলে তিনি দাবী করেন। 


এবিষয়ে কথা হলে আমঝোল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির সাক্ষরিত পত্র পেয়ে প্রধান শিক্ষককের দায়িত্ব পালন করে আসছি। বিদ্যালয়ের নিয়মনীতি মেনে দায়িত্ব পালন করার চেষ্টা করব।


ঘটনার সত্যতা নিশ্চিত করে আমঝোল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এমজি মোস্তফা বলেন, বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম দুর্নীতিসহ সুনির্দিষ্ট কিছু অপরাধের কারণে সাবেক প্রধান শিক্ষক আবুল হোসেনকে সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন ম্যানেজিং কমিটি। এবিষয়ে তার লিখিত জবাব পাওয়ার পরে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Tag
আরও খবর