‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

ডেঙ্গু প্রতিরোধে শ্রীমঙ্গল পৌরসভার মশক নিধন কার্যক্রম শুরু

দেশব্যাপী ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (৯ জুলাই) পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু। এসময় তিনি শহরের বিভিন্ন সড়কের পাশের ড্রেনগুলোতে মশা নিধনের ওষুধ স্প্রে করেন।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, কাউন্সিলর কাজী আব্দুল করিম, মো. আলকাছ মিয়া, ছাদ উদ্দিন প্রমুখ।

পৌর মেয়র মো. মহসিন মিয়া মধু বলেন, সারাবছরই পৌর এলাকায় মশার ওষুধ ছিঁটানো হয়। এখন যেহেতু সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে তাই আমরা জোরালোভাবে মশক নিধন কর্মসূচি হাতে নিয়েছি। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের এ বিষয়ে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেয়া হয়েছে।


ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষায় বাড়ির-উঠান, আঙ্গিনা ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য শ্রীমঙ্গল পৌরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু।

Tag
আরও খবর