‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

সিলেট রেঞ্জে মৌলভীবাজার জেলা পুলিশের শ্রেষ্ঠত্ব অর্জন

শ্রেষ্ঠ ওসি, শ্রেষ্ঠ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)এবং শ্রেষ্ঠ এসআই 


সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয় কর্তৃক আয়োজিত সিলেট রেঞ্জের এপ্রিল-জুন ২০২৩ খ্রি. ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় সোমবার (১০জুলাই) সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি, শ্রেষ্ঠ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও শ্রেষ্ঠ এসআই (তদন্ত) পুরস্কার পেলো মৌলভীবাজার জেলা পুলিশ।

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার জেলার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী, সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ডিবি) পুরস্কার লাভ করেন মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম, মামলা তদন্ত এবং ওয়ারেন্ট তামিলে রেঞ্জের শ্রেষ্ঠ এসআই মনোনীত হয়েছেন মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার এসআই সুজন তালুকদার।

সোমবার দুপুরে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ অফিসারদের মধ্যে নগদ অর্থ পুরস্কার এবং সনদপত্র প্রদান করেন সিলেট রেঞ্জের ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার) পিপিএম। 

এদিকে রেঞ্জব্যাপী চাঞ্চল্যকর ক্লুলেস মামলা রহস্য উদঘাটনে ভূমিকা রাখায় বিশেষ পুরস্কারে ভূষিত হন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম এবং রাজনগর থানার এসআই মোঃ শওকত মাসুদ ভূইয়া।


উক্ত সভায় উপস্থিত ছিলেন নাবিলা জাফরিন রীনা, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, মোঃ হুমায়ুন কবীর, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ, সিলেট, মোঃ জেদান আল মুসা, পুলিশ সুপার (এডমিন এন্ড ফিন্যান্স), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট,  আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার, সিলেট জেলা, মোহাম্মদ জাকারিয়া, পুলিশ সুপার, মৌলভীবাজার জেলা, এস এম মুরাদ আলী, পুলিশ সুপার, হবিগঞ্জ জেলা, মোহাম্মদ এহসান শাহ্, পুলিশ সুপার, সুনামগঞ্জ জেলা, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ।

এছাড়া সিলেট রেঞ্জাধীন পুলিশের বিভিন্ন ইউনিট প্রধানগণসহ র‌্যাব-৯, সিলেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেট, পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়, সিলেটের প্রতিনিধিগণ।


আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১০ ঘন্টা ৩৬ মিনিট আগে