‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গল প্রেসক্লাবে বালু ইজারাদার মখন মিয়ার সাংবাদিক সম্মেলন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাতের আধারে ইজারাকৃত মহাল থেকে বালু পাচারের অভিযোগ করেছেন এক বৈধ ইজারাদার।  এতে বাধা দেয়ায় হামলা ও জানমাল রক্ষার দাবী জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন শহরের ক্যাথলিক মিশন রোডের বাসিন্দা ইজারাদার হাজী মো. মখন মিয়া (৭৫)।

সোমবার (১০ জুলাই) শ্রীমঙ্গল প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে মখন মিয়া জানান, ২০২১ সালের ২৪ মে, মৌলভীবাজার জেলা প্রশাসক কর্তৃক সর্বোচ্চ দরদাতা হিসাবে উপজেলার লাংলিয়াছড়া, পুটিয়াছড়া ও ফুলছড়া বালু কোয়ারী ইজারা পান। ইজারা প্রাপ্তির পর যথারীতি মোট দরের ২৫% সরকারের রাজস্ব জমা দিয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের জন্য আবেদন করি, যা প্রক্রিয়াধীন রয়েছে। বাকি ৭৫% টাকা রাজস্বখাতে জমা দেয়ার পর বালু উত্তোলনের অনুমোদন পাওয়ার কথা। এই পর্যায়ে আমি জানতে পারি শ্রীমঙ্গল শহরের জালালিয়া সড়কের বাসিন্দা মো. ইউসুফ আলী রাতের অন্ধকারে আমার ইজারাকৃত পুটিয়াছড়া থেকে বালু উত্তোলন করে পাচার করে আসছেন। বিষয়টি আমি আমার ব্যবসায়ী অংশিদার ও সিলিকা বালু কোয়ারী পরিচালনাকারী মোঃ ফুল মিয়া মহালদার কে জানাই। গত ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মো. ফুল মিয়া মহালদার তাঁর নিজস্ব ফলদ বাগান থেকে শ্রীমঙ্গল শহরে ফেরার পথে সাইটুলা গ্রামে গিয়ে জানতে পারেন ইউসুফ আলীর আত্মীয় জালাল, কামাল, হারুন, সালাম, আলাল, সাজিদ, মাসুক, জুয়েল, সজীব, মোশাহিদ ও সোহেল সাথে শ্রমিক নিয়োগ দিয়ে পুটিয়া ছড়া থেকে বালু উত্তোলনের প্রস্তুতি নিচ্ছেন। এ অবস্থায় ফুল মিয়া মহালদার তাদেরকে বাধা প্রদান করলে উল্লেখিত ব্যক্তিগণ ফুল মিয়া মহালদারকে প্রহার ও তার গাড়িতে হামলা চালায়। এসময় তাকে উদ্ধারে স্থানীয় এলাকার শহীদ মিয়া ও মনির মিয়া এগিয়ে এলে তাদের উপরও হামলা চালায়। এসময় হামলাকরীরা তাদের ২টি মোটরসাইকেল ভাংচুর করে। হামলায় আহত শহীদ মিয়াকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ফুল মিয়া মহালদার আহত অবস্থায় দ্রুত গাড়ি নিয়ে শহরের দিকে এসে আত্মরক্ষা করেন।

মখন মিয়া অভিযোগ করেন,  মো. ইউসুফ আলী দীর্ঘ ৮/১০ বছর যাবত একটি সিন্ডিকেট তৈরি করে তাঁর নিজস্ব লোকজনদেরকে নিয়ে বিভিন্ন ছড়া থেকে সরকারের রাজস্ব ফাকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রয় করে আসছেন। এখন তিনি বৈধভাবে ইজারাকৃত ছড়াগুলো থেকেও রাতের অন্ধকারে বালু উত্তোলন করছেন। 

তিনি বলেন, একটি মহল এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্নখাতে প্রবাহিত করতে অপপ্রচার চালাচ্ছেন। ঘটনার পর শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়েরের কথা জানিয়ে মখন মিয়া অভিযোগ করেন-হামলাকারীরা এখনও আমার লোকজনদের হুমকি-ধামকি দিয়ে আসায় নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি। এজন্য তিনি জানমাল রক্ষায় সংশ্লিষ্ট কর্র্তপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এ ব্যপারে যোগাযোগ করা হলে ইউসুফ আলী বলেন, ’তারা নিজেরাই ইজারার ৬৪ লাখ টাকার রাজস্ব খাতে জমা না দিয়ে অনুমোদন ছাড়াই বালু উত্তোলন করে আসছে’। তিনি বলেন, ‘এসব অনিয়মের বিরুদ্ধে খনিজ সম্পদ মন্ত্রনালয় ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি, এতে ক্ষুদ্ধ হয়ে তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে’। এজন্য তিনি তাদের বিরুদ্ধে মানহানির মামলা করার কথাও জানান। 


সংবাদ সম্মেলনে ফুল মিয়া মহাল দানসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর