বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

গোদাগাড়ীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত

রাজশাহীর গোদাগাড়ীতে জমির বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত ও আহত হয়েছে ১০ জন। আজ সোমবার সকাল ৯ টার সময় উপজেলার পাকড়ি ইউনিয়নের ইয়াজপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোদাগাড়ী উপজেলার বড়গাছি কামারপাড়া এলাকার মৃত আলিম উদ্দীনের ছেলে মেহের আলী (৭০) , তার ভাই নাইমুল ইসলাম (৮০) ও রাজশাহীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার জিল্লুর রহমানের ছেলে সোহেল রানা ছোটন। সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে ৩ জনকেই মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

গোদাগাড়ীর কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসের আলী জানান, আহতদের সবাইকে রামেক হাসপাতালে পাঠান। সেখানে তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে। জমি নিয়ে দীর্ঘ দিনের বিরোধের জের ধরে রক্তক্ষয়ী এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি কামরুল ইসলাম জানান, জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে  দুই পক্ষের সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে ২ পক্ষের ৮/১০ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক  ৩ জনকে মৃত ঘোষণা করেছেন।


আরও খবর