হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

এমপি হোসনে আরা বললেন- 'জামায়াতের কাজই হচ্ছে ষড়যন্ত্র করা'


জামালপুর-শেরপুরের সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা বলেছেন, 'বিএনপি-জামায়াতের কাজই হচ্ছে ষড়যন্ত্র করা।  তারা ষড়যন্ত্র করে যাচ্ছে, যাতে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকে। সেকারণেই  বিএনপি-জামায়াত নাশতার পথে চলছে।বিএনপি-জামায়াত কোনোদিন কারো কোনো কাজে আসে না। মনে রাখতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশের মানুষ ভালো থাকে। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বোঝে না। তারা জ্বালাও-পোড়াও ছাড়া আর কিছুই জানে না। বিএনপির কোনো নেতা নেই।'

রোববার (৯ জুলাই) বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দী গ্রামে উত্তরবাড়িতে 'শেখ হাসিনার উন্নয়ন শীর্ষক' এক আলোচনা সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এমপি হোসনে আরা এসব মন্তব্য করেন। এর আগে দুপুরে চিনাডুলী ইউনিয়নের চিনাডুলী পশ্চিমপাড়া গ্রামে গাজির বাড়িতে উঠান বৈঠকে একই কথা বলেন তিনি।

অনুষ্ঠিত উঠান বৈঠকে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এমপি হোসনে আরা
আরও বলেন, 'বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করায় দণ্ডপ্রাপ্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ায় খালেদা জিয়া এখন বাসায় আরাম-আয়েশে বসবাস করছে। তাঁর চিকিৎসাও কিছুটা চলছে। বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে হাওয়া ভবনে বসে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাই বিএনপি-জামায়াতকে ভোট দেওয়া যাবে না।'

এমপি হোসনে আরা উপস্থিত জনতাকে উদ্দেশ করে বলেন, 'ইসলামপুর আসনে আগামী সংসদ নির্বাচনে দল যাতে নৌকা প্রতীক মনোনয়ন দেবে, আপনারা তাঁকেই ভোট দেবেন। আর দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আপনারা আমাকে ভোট দেবেন। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।'

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমপি হোসনে আরার ছেলে কেন্দ্রীয় যুবলীগের উপ-সাংস্কৃতিক বিষয়ক সাবেক সম্পাদক মীর শরিফ হাসান লেলিন এবং গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম ফটিক, মঞ্জুর জামিল কাকন মাস্টার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সুজন মিয়া, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সিনার প্রমুখ।

Tag
আরও খবর