অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

ভাই তিন টার্ম ক্ষমতায় আছেন একমাত্র শেখ হাসিনার বুদ্ধিৃর কারণেই, এখন সব বুদ্ধি শেষ : ধর্ম প্রতিমন্ত্রী

দলীয় নেতাদের উদ্দেশে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, 'ভাই তিন টার্ম ক্ষমতায় আছেন, একমাত্র শেখ হাসিনার বুদ্ধিৃর কারণেই। এখন সব বুদ্ধি শেষ। এখন বুদ্ধি একটাই, জনগণের কাছে যেতে হবে। হাত-পা ধরতে হবে। মা-বোনদের বোঝাতে হবে।

রোববার (৯ জুলাই) দুপুরে জামালপুরের ইসলামপুর  স্থানীয় ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে কালবৈশাখী ঝড় ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামালপুর-২ ইসলামপুর আসনের এমপি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল ইসলামপুর উপজেলার ১২টি ইউনিয়নের ১২০টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের উদ্দেশে আরো বলেন, 'অতীতের নির্বাচন আর আগামি নির্বাচন এক নয়। আগামি নির্বাচন হবে অত্যন্ত কঠিন। তাই নিজেদের জীবন বাঁচাতেই নৌকায় ভোট নিতে হবে। আপনারা যদি ঠিক না হন। আর জনগণকে যদি ঠিক না করতে পারেন, তাহলে ভোটের আশা করে লাভ হবে না।

নেতাকর্মীদের উদ্দেশে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক খান দুলাল উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন ছোঁড়ে দিয়ে বলেন, 'আপনাদের মনে আছে? বিএনপি-জামায়াত জোট ২০০১ ক্ষমতায় এসে বোমা ও গ্রেনেট মেরে বড় বড় নেতাদের মেরেছে। তারা দেখেছে বড় নেতাদের মেরে কোনো লাভ নেই। তাই তারা এইবার ভেবেছে ছোট ছোট নেতাদের মারতে হবে। তবুও দেশের মানুষ ২০০৮ সালে  এক হয়ে আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছে।'

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো স্বল্প সময়ের জন্য একটি ছোট্ট সরকার গঠন করবেন। ওই সরকারে আমাকে রাখতে পারে। তাই নির্বাচনের সময় আমি খুব একটা আপনাদের কাছে আসতে পারবো না। আপনাদের এক হয়ে কাজ করতে হবে।'

হাবিবুর রহমান খান (এইচআরখান) ফাউন্ডেশনের আয়োজনে মসজিদে তাকওয়া সোসাইটি ধানমন্ডি ঢাকা এবং হামদর্দ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ আলী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান শাজাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আব্দুস সালাম, সহসভাপতি অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধুরী চার্লেস, উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক সরকার, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা পারভীন লিপি, কৃষি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শিবলী, উপজেলা কৃষকলীগের সভাপতি নুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি নূরে আজাদ ইমরান প্রমুখ।

এইচআরখান ফাউন্ডেশনের সভাপতি আফরোজা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে উপজেলার ১২ ইউনিয়নের ১২০টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত করা হয় । পরে ৩৭০ পরিবারের মাঝে মাথাপিছু এক বান করে ঢেউটিন বিতরণ করা হয়।

আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

২ ঘন্টা ৫৫ মিনিট আগে