রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী ২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বর্ষায় হাতের চামড়া উঠছে? সমাধান কী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-07-2023 02:39:07 am

প্রচণ্ড গরম থেকে স্বস্তি দেয় বর্ষাকাল। তবে এ ঋতুতে নানা শারীরিক সমস্যাও দেখা দেয়। এর মধ্যে একটি হল, হাতের ত্বকের খোসা ওঠা। অনেকেই এ সমস্যায় ভোগেন। সাধারণত এ ধরনের সমস্যা কয়েকদিনের মধ্যে এমনিতেই সেরে যায়। অনেক সময় সমস্যা আরও তীব্রতর হয়। হাতে জ্বলাপোড়া, চুলকানি, লালভাব হয়। যারা এ ধরনের সমস্যায় ভোগেন তারা ঘরোয়া কিছু সমাধান অনুসরণ করতে পারেন।


ত্বকের খোসা উঠা কী কারণে হয়?


ডিহাইড্রেশন, রোদে পোড়া, অতিরিক্ত ঠান্ডা লাগা, ঘন ঘন হাত ধোয়া, রাসায়নিকের সংস্পর্শ, ভিটামিনের ঘাটতি, শুষ্ক ত্বক, ব্যাকটেরিয়া সংক্রমণ, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, একজিমা, এরিথ্রোডার্মার মতো অসুখে ত্বকের চামড়া ওঠে।


ঘরোয়া প্রতিকার


সমস্যাটি সাধারণত ৭ দিনের মধ্যে সমাধান হয়ে যায়। হাতে অত্যাধিক জ্বালা,চুলকানি বা লালভাব হয়ে থাকলে সহজ কয়েকটি পদ্ধতি অনুসরণ করতে পারেন। যেমন-


হাইড্রেট থাকুন: ত্বকের খোসা ছাড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলির মধ্যে একটি হল পানির অভাব। এর জন্য নিজেকে হাইড্রেটেড রাখা জরুরি। পানীয় জল ছাড়াও ত্বকে আর্দ্রতা ধরে রাখতে তরমুজ, শসা ইত্যাদি ফল এবং শাকসবজি খেতে পারেন।


মধু: মধুতে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। ত্বকের খোসা ছাড়ানোর সমস্যা থেকে মুক্তি পেতে এটি বেশ কার্যকর। আরও ভালো ফলের জন্য মধুতে ১ চা চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে খসখসে ত্বকে লাগাতে পারেন। এটি চুলকানি ও জ্বালাপোড়া দূর করে। এর পাশাপাশি ত্বকের খোসা ছাড়ানোর সমস্যাও দ্রুত কমে যাবে। 


গরম পানি: ত্বকের খোসা ছাড়ানোর সমস্যা থেকে মুক্তি পেতে হালকা গরম পানি খুবই কার্যকর। এর জন্য আপনি হালকা গরম পানি দিয়ে হাত ধুতে পারেন। পাশাপাশি গোসলের জন্য হালকা গরম পানি ব্যবহার করতে পারেন। এটি শুষ্ক এবং ফ্ল্যাকি ত্বক থেকে মুক্তি পেতে সাহায্য করবে।


নারকেল তেল: নারকেল তেল প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। এটি শুষ্ক ত্বক থেকে মুক্তি পাওয়ার জন্য সবচেয়ে কার্যকর উপায়। আক্রান্ত স্থানে নারকেল তেল লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন।


মসলাদার খাবার খাওয়া বন্ধ করুন: ঝাল-মসলা ও ভাজা খাবার খাওয়া এড়িয়ে চলুন। এছাড়াও অতিরিক্ত ঠান্ডা বা গরম খাওয়া এড়িয়ে চলুন। উল্টোপাল্টা খাবার ত্বক ও শরীরের উপর প্রভাব ফেলে। এছাড়াও, ডায়েটে চিয়া বীজ, তিসি, বাদাম, দই ইত্যাদি অন্তর্ভুক্ত করতে পারেন।

আরও খবর




6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

১২১ দিন ৯ ঘন্টা ৩৯ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১৪১ দিন ১৫ ঘন্টা ৩১ মিনিট আগে