বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল

চিরিরবন্দর থানায় আদিবাসী ক্লু-লেস হত্যা মামলায় জড়িত আসামী গ্রেপ্তার ও হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন।

দিনাজপুর জেলার  চিরিরবন্দর থানাধীন পুনট্টি পাঠানডাঙ্গা গ্রামের আদিবাসী ফিলিমন সরেন(৬০), পিতা-মৃত সুপ্পল সরেন গত (০৪-জুলাই২০২৩ইং) নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ি থেকে অর্ধ কিলোমিটার দূরে বাঁশ ঝাড় থেকে অর্ধগলিত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি গমিরাহাট উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী ছিলেন। পরিবারের সদস্যরা তার থেকে অন্যত্র/আলাদা বসবাস করতেন।  মৃতার ছেলে আমিন সরেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলা নং-১৩, তারিখ-০৭/০৭/২০২৩ইং খ্রিঃ ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড । তদন্তভার এসআই মোঃ আলমগীর এর উপর অর্পন করা হয়। মামলা রুজুর সাথে সাথে সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এর সহযোগীতায়  অফিসার ইনচার্জ চিরিরবন্দর বজলুর রশিদ এর নেতৃত্বে  থানার চৌকস  ০৫ জন এসআই এর সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যাকান্ডের ঘটনায় তদন্তে প্রাপ্ত জড়িত আসামী ১। রবিন হেমরম(৪০), পিতা-মৃত ঢেনা হেমরম, সাং-পুনট্টি ঝারুয়াপারা, থানা-চিরিরবন্দর জেলা-দিনাজপুর, ২। আইনের সাথে সংঘাতে জড়িত শিশু রয়েল হেমরম(১৬), পিতা-রবিন হেমরম, সাং-পুনট্টি ঝাড়ুয়াপাড়া, উভয় স্থায়ী গ্রাম-লাল কাতরী, থানা-বিরল, জেলা-দিনাজপুরদ্বয়কে আটক করা হয়। আটক আসামীর দেওয়া তথ্য মতে হত্যাকান্ডে ব্যবহৃত (১) রড এর অংশ বিশেষ (২) ভিকটিমের মোবাইল ফোন (৩) ভিকটিমকে হত্যার সময় ব্যবহৃত রক্তমাখা বালিশ ও দুইটি শার্ট (৪) ভিকটিমের বসত বাড়ীর ও কর্মস্থলের চাবিসহ মোট ১৭টি চাবি (৫) ভিকটিমের মরদেহ গোপন করার কাজে ব্যবহৃত একটি প্লাষ্টিকের বস্তা, রশি এবং একটি বাশের অংশ বিশেষ (৬) ভিকটিমের রক্তাক্ত মাথা বাধার জন্য একটি পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়। আসামি রবিন নিহতের ভাস্তি জামাই। তিনি তার চাচা শ্বশুরের জমি বন্ধকীর নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার জন্য  আপন পুত্র ও অন্যান্য সহযোগীদের  নিয়ে এই হত্যাকান্ড সংগঠিত করেছে। কিন্তু দুঃখের বিষয় হত্যার পরে সেই একলক্ষ বিশ হাজার টাকা বাড়ির কোথায় লুকিয়ে রেখেছিল তারা আর খুঁজে পায়নি।গ্রেফতারকৃত আসামিদ্বয় বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর সম্মুখে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেছেন।

Tag
আরও খবর




6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ১৫ ঘন্টা ২৬ মিনিট আগে