‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

রাজনগরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ঈদ পূনর্মিলনী ও মতবিনিময় সভা

মৌলভীবাজারের রাজনগরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভ. রেজি. এস-১০২৮/৯৮) এর রাজনগর উপজেলা শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা শনিবার (৮ জুলাই) বেলা ৩টায় বিকেএ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর মৌলভীবাজার জেলা সভাপতি লেখক কলামিস্ট মোঃ এহসানুল হক।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন রাজনগর উপজেলা শাখার সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন এর মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মনিরুল ইসলাম ও জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান। 

সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন সংগঠনের রাজনগর উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ মামুনুর রশীদ বকস, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা বকস, অর্থ সম্পাদক ছানা কান্ত শীল, প্রচার সম্পাদক মোঃ দিলাল মিয়া, সহ প্রচার সম্পাদক বনমালী শীল, নির্বাহী সদস্য রিংকু সুত্র ধর, মিনতী দত্ত, মোছাঃ উমামা আক্তার, মুহিবুন নেছা খানম, মোঃ আব্দুল মালেক, জগনচান্দ প্রজাপতি, মোঃ আজিজুর রহমান, মোঃ রাহিম আহমদ, শাওন মজুমদার, শেখ রাসেল আহমদ, সাব্বির হোসেন, আব্দুল ওয়াহিদ মনসুর, এস এম আলমগীর, রফিকুল ইসলাম, সোম নারায়ন নাইডু প্রমুখ।

সভায় রাজনগর উপজেলার ২৬টি স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কিন্ডারগার্টেন স্কুলের পড়ালেখার মানোন্নয়ন এবং অগ্রগতি বিষয়ে নানা আলোচনা পর্যালোচনা শেষে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহিত হয়। 

প্রসঙ্গত, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সংগঠনটি ১৯৯৪ সাল থেকে কিন্ডারগার্টেন শিক্ষকদের কল্যাণে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 

মৌলভীবাজার জেলার ৭টি উপজেলাসহ সারা দেশের প্রতিটি জেলা উপজেলায় এ সংগঠনের শাখা রয়েছে।

Tag
আরও খবর