অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে চক্ষু শিবিরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫৫৬ জন রোগী

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৮ জুলাই) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত শহরের কালিঘাট রোডস্থ ইনোভা ডায়াগনস্টিক সেন্টারে বিনামূল্যে রোগীদের চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শ্রীমঙ্গল সোশ্যাল অর্গানাইজেশন এর আয়োজনে এবং মৌলভীবাজার মাতারকাপনস্থ বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত চক্ষু শিবিরে বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. সৈয়দ জিসান আহমদের নেতৃত্বে মেডিকেল টিমে ছিলেন ডা. আব্দুল মান্নান, ডা. আব্দুল বাতেন তালুকদার এবং ডা. আব্দুশ শুকুর।

সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত মোট ৫৫৬ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে ৩৬০ জন রোগীর প্রাথমিক চিকিৎসা, ১৫০ জন রোগীকে চশমা এবং ৪৬ জন রোগীকে ছানি অপারেশন করা জন্য সংগঠনের পক্ষ থেকে মৌলভীবাজার মাতারকাপন হাসপাতালে প্রেরণ করা হয়েছ।

সংগঠন সূত্রে জানা যায়, বিনামূল্যে ছানি অপারেশন করা হবে এবং তাদের বাড়িতে নিয়ে আসার খরচও বহন করবে শ্রীমঙ্গল সোশ্যাল অর্গানাইজেশন। 


আরও খবর