লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল

ইসলামপুরে পিআইও অফিসে অর্ধদিবস কর্মবিরতি পালন


জামালপুরের ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে কর্মক্ষেত্রে নানাবিধ দাবিতে কর্মবিরতি পালিত হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন পিআইও কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ডিআরআরও-পিআইওদের সংগঠন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর কর্মচারী কল্যাণ পরিষদের সিদ্ধান্ত মোতাবেক ওই কর্মবিরতি পালন করা হয়। 

কর্মবিরতি পালনকারীরা হলেন পিআইও মেহেদী হাসান টিটু, কাম-কম্পিউটার অফিস সহকারী হোসাইন মোহাম্মদ এরশাদ, কার্য-সহকারী এরশাদ খান এবং অফিস সহায়ক কাফিউল। 

কর্মবিরতিকারীদের দাবিগুলো হলো- দুর্যোগ ব্যবস্থাপনা আইন -২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ পুর্নবাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, পিআইও পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দু্র্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্য পদ পদোন্নতি, চলতি দায়িত্ব, নিয়োগের মাধ্যমে পূরণ করা।

সংশ্লিষ্টরা জানান, এসব দাবিদাওয়া নিয়ে গত ৮-১০ বছরে একাধিকবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। সর্বশেষ গত ১৭ আগস্ট মন্ত্রণালয়ের সচিবের কাছে তিন সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। এতে পিআইও পদ নবম গ্রেড এবং ডিআরআরও পদটি ষষ্ঠ গ্রেডে উন্নীতকরণসহ প্রস্তাবিত জনবলকাঠামো অনুমোদনের আবেদন জানানো হয়। কিন্তু জনবলকাঠামো ও নিয়োগবিধির প্রস্তাবটি দীর্ঘদিন ধরে মন্ত্রণালয়ের পড়ে রয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে ১০৭ পদের বিপরীতে খসড়া নিয়োগবিধি পাঠাতে বললেও দীর্ঘদিনেও তা পাঠানো হয়নি। ফলশ্রুতিতে কর্মবিরত পালন করছেন তাঁরা।

পিআইও মেহেদী হাসান টিটু বলেন, 'দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ কার্যকর হয়েছে প্রায় এক যুগ আগে। অথচ এর আওতায় কর্মরত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) জনবলকাঠামো ও নিয়োগবিধি এখনো অনুমোদন হয়নি। পদ দুটির আপগ্রেডেশন প্রস্তাবও পড়ে আছে মন্ত্রণালয়ে। ফলে ডিআরআরও-পিআইওরা কাঙ্কিত আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছে। জেলা-উপজেলা পর্যায়ে সরকারের সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধিত্ব করলেও সামাজিক মর্যাদাও পাওয়া যায় না। জনবলকাঠামো ও নিয়োগবিধি অনুমোদন এবং পদ দুটির আপগ্রেডেশনের দাবিতে দেশব্যাপী আন্দোলনের কর্মসূচির রয়েছে।'

আরও খবর