র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার কোহিনুর হত্যায় সন্দেহভাজন মালিক গ্রেপ্তার ক্ষেতলালে ইউপি সদস্যকে ছুরিকাঘাত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন'র উদ্যোগে পালিত হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৈশ্বিক উষ্ণায়ন রোধকল্পে মুন্সিগঞ্জের সিরাজদিখানে "বৃক্ষরোপণ করি, সবুজে সবুজে সোনার বাংলা গড়ি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন'র উদ্যোগে পালিত হচ্ছে পাঁচদিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি - ২০২৩। 

উক্ত কর্মসূচির অংশ হিসেবে গত শুক্রবার উপজেলার রক্ষিতপাড়া গ্রামের কোলা ইউনিয়ন ঈদগাহ ময়দান ও তৎসংলগ্ন এলাকা,পূর্বকোলা কবরস্থান, কবরস্থান সংলগ্ন ঈদগাহ ময়দান সহ আশে পাশের স্থান সমূহে কৃষ্ণচূড়া, হরতকি,অর্জুন ও নিমের চারা রোপন করেন সংগঠনটির একাধিক সদস্যবৃন্দ । এ সময় কোলা ইউনিয়ন ঈদগাহ ময়দান কমিটির সাধারণ সম্পাদক মোঃ সুমন লস্কর ও স্থানীয় সাংবাদিক জাহাঙ্গীর আলম চমক উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন । 

কর্মসূচির দ্বিতীয় দিনে আজ শনিবার মালিবাগান হতে মণিপাড়া পর্যন্ত নবনির্মিত রাস্তার দুই পাশে মেহগনি, অর্জুন, হরতকি,নিম ও কৃষ্ণচূড়ার চারা রোপণ করা হয়েছে । বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে শাকিল বেপারী, রবিন শেখ, সিফাত খান, মোঃ আশিক,রমজান হোসেন,সুমন গাজী, মোঃ সেলিম, শান্ত, সাগর সহ প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন'র আরো স্বেচ্ছাসেবকগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সক্রিয় অংশগ্রহণ করেন । 

বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৩ এর ব্যাপারে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ফ্রান্স প্রবাসী মোঃ আল-আমিন'র সাথে যোগাযোগ করলে তিনি জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনগণের উপকারে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন'র উদ্যোগে বৃক্ষরোপণ রোপন করা হয়েছে । দেশ ও জনসেবায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে । 
আরও খবর