অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

বিদ্যুতের তারে আটকা পড়া পাখি উদ্ধার


কুড়িগ্রাম পৌর শহরের নিউ মার্কেট এলাকায় বৈদ্যুতিক খুঁটির তারে একটি শালুক পাখি আটকা পড়ে ঝুলে ঝটপট করতে থাকে। কোনভাবেই ছুটে যেতে পারছে না পাখিটি। বিষয়টি স্থানীয় লোকজন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে খবর পেয়ে দ্রুত পাখিটিকে উদ্ধার করে অবমুক্ত করে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা। 



পাখিটিকে উদ্ধারের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রাম পৌর শহরের নিউ সুপার মার্কেট এলাকায়। 



নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী টাইগার নামের একজন বলেন, একটি শালুক পাখি বিদ্যুতের তারে আটকা পরে ঝটপট করতে দেখি আমরা। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তারা দ্রুত এসে পাখিটিকে উদ্ধার করে অবমুক্ত করে। সবারই তো জীবন আছে পাখিটিও তো একটি প্রাণী তাই না। পাখিটিকে দ্রুত উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিসকে ধন্যবাদ। 



কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ শহিদুল ইসলাম বলেন, যাদের জীবন আছে সেটা পাখি হোক, পশু হোক অথবা মানুষ হোক আমরা খবর পাওয়া মাত্র তাদেরকে উদ্ধার করি এবং জীবন বাঁচানোর চেষ্টা করি তাদের। একটি পাখি বিদ্যুতিক খুঁটির তারে আটকা পরে খবর পাওয়া মাত্র পাখিটিকে উদ্ধার করে অবমুক্ত করেছি।



আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৩ ঘন্টা ১০ মিনিট আগে