নওয়াপাড়ার বিশিষ্ট ব্যবসয়ী আনিসুর রহমানের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় বিশ্ব বাজারে স্বর্ণের বড় দর পতন মৌলভীবাজার ইসলামিক স্কুলে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী সম্পন্ন জাতি গঠনে স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ট্রেজারার কানন সম্পত্তির জন্য সন্তানের হাতে বাবা ও ভাই খুন শার্শায় পুলিশের সাঁড়াশি অভিযান: পরোয়ানাভুক্ত ৭ জন গ্রেফতার শিবচরে জুয়া-মাদকের অন্ধকার সাম্রাজ্য: রাতভর মোটরসাইকেলের বহর, আতঙ্কে স্থানীয়রা জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ : পীরগাছায় আখতার হোসেন পীরগাছায় তানজিমুল হিকমাহ রেসিডেন্সিয়াল মডেল একাডেমি পরিদর্শনে এমপি আখতার হোসেন পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে শীর্ষ সন্ত্রাসী মুসা ও তার সহযোগী কথিত স্ত্রী গ্রেফতার আলোচিত টিকটকার শিক্ষার্থীর ছাড়পত্র প্রত্যাহার লাখাইয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়। পিস্তল ও গুলিসহ বিরামপুরের ‘মাদক সম্রাট’ রবিউল আটক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা নান্দাইলে আড়াই মাস পেরিয়ে গেলেও স্কুল ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ

আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু


জয়পুরহাটের আক্কেলপুরে ঈদ স্পেশাল ট্রেনের ধাক্কায় আনুমানিক ২৭ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। আক্কেলপুর রেলওয়ে স্টেশনের প্রায় এক কিলোমিটার উত্তরে আউটার সিগনালের উত্তর পার্শ্বে মহিলা কলেজের দক্ষিণ পার্শ্বে দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তিটির নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে রেলওয়ে স্টেশনের প্রায় এক কিলোমিটার উত্তরে আউটার সিগনালের কাছে আক্কেলপুর মহিলা কলেজের দক্ষিণ পার্শ্বে পার্ববতীপুর থেকে আসা ঢাকা গামী ঈদ স্পেশাল ট্রেনের ধাক্কায় আনুমানিক ২৭ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে রেল স্টেশনে ও শান্তাহার রেলওয়ে পুলিশে খবর দেয়। তার পরণে জিন্স প্যান্ট এবং স্ক্যান সিমেন্ট কম্পানি কর্তৃক প্রদেয় নীল রংয়ের গেঞ্জি ছিল।
এ বিষয়ে আক্কেলপুর রেল ষ্টেশনের দায়িত্বরত মাষ্টার হাসিবুল ইসলাম বলেন,পার্বতীপুর থেকে ছেড়ে আসা ঢাকা গামী আন্তঃনগর ঈদ স্পেশাল ট্রেনে হয়ত ব্যক্তিটি কাটা পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে। ট্রেনটির যাত্রাবিরতী আক্কেলপুরে নেই। বিকাল ৫টা ৪৭ মিনিটে আক্কেলপুর স্টেশনে থ্রু পাস করে ট্রেনটি। আউটার সিগনালের উত্তর পার্শ্বে ওই যুবক কাটা পরেছে বলে স্থানীয় সূত্রে জানতে পারি।
আক্কেলপুর মহিলা কলেজ সংলগ্ন রেল গেইটের দায়িত্বরত গেইট ম্যান রূপা আক্তার বলেন, শুক্রবার বিকালে ওই যুবক আউটার সিগনালের কাছে রেল ব্রিজের উপর বসে ছিল। ট্রেন আসতে দেখে ছেলেটি রেল লাইনের উপর থেকে নামতে গিয়ে ঈদ স্পেশাল ট্রেনের ধাক্কায় ঘটনা স্থলেই মারা যায়।
শান্তাহার রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন বলেন,খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ অফিসার পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের কোন পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। এঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে।

আরও খবর
6a0347b58f840-120526093101.webp
তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

৩ ঘন্টা ৩১ মিনিট আগে