নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি নাগেশ্বরীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২ হাজার তালগাছ রোপনের উদ্যোগ উপজেলা প্রশাসনের শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদে কৃষকদের মৌলিক প্রশিক্ষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী বরিশালে থানা ভাঙচুর, পুলিশের উপর হামলা রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের লিফলেট বিতরণ লাখাইয়ে"" দলিল যার, জমি তার"" ভূমি অপরাধ আইনে মালিককে ভুমি বুঝিয়ে দিলেন ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি'র যুগ পূর্তি উৎসব: দেওয়ানগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুস সালাম শিকদার পেলেন বিশেষ সম্মাননা জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান আতিকুর রহমান ‎সুন্দরবনে কোস্ট গার্ডের চাপে আত্মসমর্পণ বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের বজ্রপাতে নিহত ৪ গরুর মালিকদের আর্থিক সহায়তা দিল গলাচিপা উপজেলা প্রশাসন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বিপদসীমার দিকে, নদীর তীরবর্তী বাড়ি-ঘরে জলাবদ্ধতা নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী ঋণের বোঝা কাঁধে নিয়ে প্রথমবার সাগরে, আর ফেরা হলো না আক্কাসের নালিতাবাড়ীর এক পরিবারে তিন বিসিএস ক্যাডার: শেরপুরজুড়ে প্রশংসা, শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি ফজলে রাব্বি। রংপুরে ওয়াইসিডিও'র জব ফেয়ার অনুষ্ঠিত, তাৎক্ষণিক চাকরি পেলেন প্রায় ১০০ জন

সুনামগঞ্জ জেলা সফরে : পুলিশ প্রধান


সুনামগঞ্জ জেলা সফরে : পুলিশ প্রধান

 ৭ই জুলাই ২০২৩ খ্রি. সকাল ১০:৪০ ঘটিকায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মহোদয় সুনামগঞ্জ জেলা সফরে আসেন। তিনি সুনামগঞ্জ সার্কিট হাউজে উপস্থিত হলে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী এবং পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। সার্কিট হাউজ প্রাঙ্গণে জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধরের নেতৃত্বে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল আইজিপি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন। এরপর আইজিপি মহোদয় সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে ২০০টি দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন। 


এ সময় আইজিপি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দেন। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো, বিশেষ করে সুনামগঞ্জ জেলায় আইন-শৃঙ্খলা তুলনামূলকভাবে অন্যান্য জেলার থেকে ভাল, এ জেলার মানুষ শান্তিপ্রিয়, এখানে মারামারি দাঙ্গা হাঙ্গামা অনেক কম। 


আসন্ন জাতীয় নির্বাচন সম্পর্কে আইজিপি বলেন, নির্বাচনকালীন পুলিশ নির্বাচন কমিশনের অধিন দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশন পুলিশকে যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য দায়িত্ব পালন করবে। নির্বাচনী দায়িত্ব পালনে বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে। আইন-শৃঙ্খলা বিঘ্নের জন্য যদি কেউ চেষ্টা করে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


পুলিশের সক্ষমতা সম্পর্কে আইজিপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেয়ার পরে পুলিশের জনবল বেড়েছে, সক্ষমতাসহ লজেস্টিক সরবরাহ বেড়েছে, বর্তমানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুলিশ তদন্ত করছে। বিভিন্ন ক্লুলেস মামলা ডিটেক্ট করতে সক্ষম হচ্ছে। 


পরে বেলা ১২:৩০ ঘটিকায় আইজিপি মহোদয় সিলেট রেঞ্জ ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাজন কুমার দাসের সঞ্চালনায় সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় যোগদান করেন। বিশেষ কল্যাণ সভায় বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ নানা বিষয় আইজিপি মহোদয়ের সামনে তুলে ধরেন। তিনি মনোযোগ দিয়ে তাদের কথা শুনেন এবং সমস্যা সমাধানে কার্যকারী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সুনামগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্ আইজিপি মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করেন। বিশেষ কল্যাণ সভায় জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর