বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘির ছতিয়ানগ্রাম সড়কে বেড়েছে দুর্ভোগ : থমকে আছে উন্নয়ন কাজ

বগুড়ার আদমদীঘি উপজেলার পশ্চিম ব্রিজ থেকে ডহরপুর হয়ে ছাতিয়ানগ্রাম পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার সড়ক প্রশস্থকরণ কাজের গতি না থাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ঠিকাদারের লোকজন সড়কের বিভিন্ন স্থানে মাটি খুড়ে দুই ধারে সীমানা প্রশস্তকরণে ইট স্থাপন করে ফেলে রাখায় সমস্থ সড়কে খানাখন্দকে পরিণত হয়েছে। ফলে বর্ষা মৌসুমে এই সড়কে বৃষ্টির পানি জমে প্রতি নিয়ত যানবাহন ও পথচারীরা চলাচলে দুর্ঘটনার কবলে পড়ছেন। ইতিমধ্যে বেশ কিছু ট্রাক ও অটোচার্জার বিকল হয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে এই সড়কে।
খোঁজ নিয়ে জানা যায়, আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়ক এলজিইডির বগুড়ার আওতায় আরডিআরআইডিপি প্রকল্পের সাড়ে ৫ কিলোমিটার সড়ক সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে সম্প্রসারণ ও উন্নয়ন নামক প্রকল্পটি গত ২০২২ সালের ২১ জুন সড়ক প্রশস্থকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। এদিকে উদ্বোধনের এক বছর পেরিয়ে গেলেও মুল সড়কের দুই পাশে মাটি কেটে সীমানা নির্ধারণে ইট স্থাপন (এজেন্ড) ও কিছু অংশে কাপেটিং তুলে ফেলে রাখার পর দীর্ঘ দিন যাবত কাজটি বন্ধ রয়েছে। ফলে পুর্বের মতো সড়কটি খানাখন্দকে ভরপুর হয়ে আরো ভঙ্গুর অবস্থার সৃষ্টি হয়েছে। বর্তমানে সড়ক দিয়ে যানবাহন ও পথচারিদের চলাচলে ভোগান্তি চরম আকার ধারণ করেছে। এই সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। স্থানীয়রা সড়ক প্রশস্থকরণ কাজে ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করে অতিদ্রুত কাজটি শেষ করার জন্য আহবান জানান। ডহরপুর গ্রামের অটোভ্যান চালক আজিবর রহমার ও ছাতিয়ানগ্রামের মিলন মিয়া জানায়, ছাতিয়ানগ্রাম ভাঙ্গা সড়কে চলাচলে প্রতিনিয়ত দুর্ঘটনা কবলে পড়ে অনেক যানবাহনের ক্ষতি হচ্ছে। দ্রুত সড়কটি মেরামত করা প্রয়োজন।

উপজেলা প্রকৌশলী রিপন কুমার জানান, সড়কটির কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে তাগিদ দেয়া হয়েছে।  

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

১ ঘন্টা ২৫ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১ ঘন্টা ৩০ মিনিট আগে