হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

পাঁচবিবতে হত্যা মামলায় দুই জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত


জয়পুরহাটে মোহাম্মদ আলী হত্যা মামলায় দুইজনের মৃত্যু দন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাদের  ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।


দন্ড প্রাপ্তরা হলেন, জেলার পাঁচবিবি উপজেলা ধরন্জী  ইউনিয়নের  রতনপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আহসান হাবীব ও মৃত বুদা প্রামাণিকের ছেলে ওহেদুল ইসলাম।


মামলার বিবরণে জানা যায়, পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মোহাম্মদ আলীকে ২০০৪ সালের ১০ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় স্কুল মাঠে ফুটবল খেলা দেখার নাম করে বাড়ি থেকে  ডেকে নিয়ে যায় আসামীরা।ওইদিন  মোহাম্মদ আলীসহ ও আসামীরা মিলে ভিসিডি ও ক্যাসেট ভাড়া নেন রতনপুর বাজার থেকে। সেই ভাড়া করা ভিসিডি আসামীরা একজনের কাছে বিক্রি করে দেন। এ নিয়ে মোহাম্মদ আলীর সাথে তাদের কথা কাটাকাটি হয়। এর জেরে তাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে লাশ আদিবাসি পাড়ার একটি সড়কের পাশে ফেলে যায়। পরের দিন সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর নিহতের বাবা পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

আরও খবর





6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে