অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

তারুণ্যের আইকন হয়ে উঠছেন উল্লাহ রায়হান দুলু


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী  উপজেলার ৫ নং দুওসুও  ইউনিয়ন বাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠছেন  বালিয়াডাঙ্গী উপজেলার সর্ববৃহৎ   স্বেচ্ছাসেবী সংগঠন "স্বাধীন সমাজ কল্যাণ পরিষদ  "এর প্রতিষ্ঠাতা সভাপতি  মোহাম্মদ উল্লাহ রায়হান  দুলু।এই প্রতিষ্ঠানটি ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় । প্রতিষ্ঠিত লগ্ন থেকে  স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি  পালন করে এলাকায়  বেশ জনপ্রিয় সংগঠন হিসেবে পরিচিত লাভ করে । এই সংগঠনটি  মুমূর্ষ রোগীদের  রক্ত সরবরাহ করে থাকে ।  তরুণরা যাতে মাদকের প্রতি আসক্ত না হয়  সেজন্য বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করে ।   বাল্যবিবাহ , যৌতুক তথা, সামাজিক অবক্ষয় সহ যাবতীয়  কুসংস্কারের বিরুদ্ধে  মানুষকে সচেতন করে তুলে। সব মিলিয়ে এলাকায় সকল সচেতন মহলের মানুষের কাছে  রোল মডেল হিসেবে পরিচিতি এখন  মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু । বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বালিয়াডাঙ্গীর

 ৫ নং দুওসুও  ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান পদে নির্বাচন করার কথা থাকলেও  সরকারি চাকরিজীবী  হওয়ার সুবাদে  প্রার্থী হতে পারে নি।  তবুও তার সমর্থকদের নির্বাচনী শো -ডাউন   মনে করে দিয়েছিল এলাকাবাসীকে  কতটুকু জনপ্রিয় হলে এ শো- ডাউন করা সম্ভব। এই তরুণ ক্লিন ইমেজ এর সংগঠক মোহাম্মদ উল্লাহ  রায়হান দুলু এখনো প্রতিনিয়ত মানুষের খোঁজ খবর রাখেন । সুখে- দুখে মানুষের পাশে থাকবার চেষ্টা করেন । মানুষকে সহযোগিতা করায় যেন এখন তার পেশা । এই সহজ- সরল মানুষটিকে মূল্যায়নের কমতি রাখে না এলাকাবাসী। বিভিন্ন খেলাধুলা, সামাজিক অনুষ্ঠান,  ধর্মীয় অনুষ্ঠান সব জায়গাগুলোতে এখন যেন তার বিচরণ । এলাকাবাসী মনে করেন- আগামী দিনের  অভিভাবক এই ক্লিন ইমেজের  ব্যক্তি যেন হয় ।

একান্ত সাক্ষাৎকারে মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু  বলেন -এই ক্ষণিকের   জীবনে চাওয়া -পাওয়া বলতে কিছু নেই আমার । মানুষের ভালোবাসার মাঝে বেঁচে থাকতে চাই । নিজ সাধ্যমত মানুষের পাশে থাকতে চাই । জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ততা রেখে জীবনের বাকি সময়টা কাটাতে চাই ।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৬ ঘন্টা ১৩ মিনিট আগে