উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

পরিত্যক্ত প্লাস্টিক ও পলিথিন কিনবে মৌলভীবাজার পৌরসভা

মৌলভীবাজার পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বাসাবাড়ির ব্যবহৃত যত্রতত্র ফেলে দেয়া পবিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী ও পলিথিন ব্যাগসহ অন্যান্য উপকরণ এখন থেকে  কিনবে মৌলভীবাজার পৌরসভা। 

সপ্তাহে একদিন প্রতি রোববার বিকালে বসবে পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী ও পলিথিন ক্রয়ের এই হাট। আগামি ৯ জুলাই রবিবার বিকেল সাড়ে ৩ টায় মৌলভীবাজার পৌরসভার সম্মুখস্থ মেয়র চত্বরে পলিথিন ক্রয়ের হাট বসবে বলে জানান মৌলভীবাজার পৌর মেয়র মো. ফজলুর রহমান। 

পৌর মেয়র আরও বলেন, যত সময় পর্যন্ত বিক্রেতারা এসব মালামাল নিয়ে আসবেন ততক্ষণই চলবে এই হাট। ওই হাটে বিক্রেতারা যা বিক্রি করতে পারবেন তা হলো বাসাবাড়ি, দোকান, অফিস, বেকারি ও রেস্টুরেন্টেসহ সবধরনের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবহৃত পরিত্যক্ত পলিথিন, প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, বিস্কুটের প্যাকেট, আইসক্রিম, চকলেট-চুইনগামের প্যাকেট, শপিং ব্যাগ, নানা জাতের খাদ্যদ্রব্য ও মসলার প্যাকেট, বিভিন্ন জাতের প্লাস্টিকের বোতলসহ নানা উপকরণ ওই হাটে ক্রয় করা হবে। পৌর শহরের জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থা আরও সচল, সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় মূলত এ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বলে তিনি জানান।

নতুন এই হাটের বিষয়ে মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান গণমাধ্যমকর্মীদের আরও জানান, পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী ও পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ও হুমকি। তাছাড়া শহরের ড্রেনেজ ব্যবস্থায় চরম প্রতিবন্ধকতা ও বাধা সৃষ্টি করে। বাসাবাড়ি, দোকান, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে ড্রেনের মধ্যে এ সকল অপচনশীল বর্জ্য ফেলে দেয়াতে ড্রেন বন্ধ হয়ে যায়। এ কারণে টানা বৃষ্টি হলে শহরের অনেক স্থানেই জলাবদ্ধতা দেখা দেয়। এসব জনভোগান্তি ও দুর্ভোগের বিষয়টি আমলে নিয়ে তা থেকে স্থায়ী পরিত্রাণ পেতে ও নাগরিকদের নিজেদের দায়িত্ববোধ ও সচেতনতা বৃদ্ধিতে এই  উদ্যোগ। 

চলতি জুলাই মাসের শেষের দিকে ও আগামী মাসের শুরুতে শহরের প্রতিটি বাসাবাড়ি থেকে পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদাভাবে সংগ্রহ করা হবেও জানা যায়। আর সেই লক্ষ্যে এখন থেকে বাসাবাড়িতে আলাদা আলাদা ডাস্টিবিন দেয়ার কার্যক্রম চলছে। মেয়র জানান, শহরের পরিবেশ ও সৌন্দর্য বর্ধনে ফুল ও ফলের গাছসহ নানা জাতের গাছ লাগানোর কার্যক্রম অব্যাহত থাকবে। পৌর নাগরিকদের সার্বিক সহযোগিতার পাশাপাশি এই শহরের সৌন্দর্য রক্ষায় সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসারও আহবান জানান পৌর মেয়র মো. ফজলুর রহমান।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৩ ঘন্টা ২৫ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৭ ঘন্টা ১৮ মিনিট আগে