দিনাজপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন লোহাগাড়ার বিভিন্ন সড়কের এখনো বেহাল দশা, জনদুর্ভোগ চরমে হিঙ্গুলী ইউনিয়ন শ্রমিকদলের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি আলমগীর, সম্পাদক হুমায়ুন হাতিয়ায় পুকুরে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ নোয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফাজিল অনার্স পরীক্ষার্থীদের নিয়ে তা'মীরুল মিল্লাতে দোয়া অনুষ্ঠান সম্পন্ন এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম ইসলামী যুব মজলিসের দেশব্যাপী দাওয়াতী ক্যাম্পেইন উপলক্ষে বড়লেখায় যুব সমাবেশ শার্শার ​বাগআঁচড়ায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন রজনীগন্ধা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা কচুয়ায় প্রতিটি গ্রামের পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই একমাত্র পথ...... যুবদল নেতা রাকিব রাসেল ইউএনওর ছবি ব্যবহার করে 'ফেক ফেসবুক আইডি' খুলে সরকারি কর্মকর্তাসহ সাংবাদিকদের নামে অপপ্রচার বগুড়ায় আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, জরিমানা- সিলগালা আজ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন শান্তরা স্বর্ণের নতুন দাম নির্ধারণ, আজ থেকেই কার্যকর ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা নিরাপদ ঔষধ চাই’ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হলেন নড়াইলের সন্তান খান সুলতান মাহমুদ রাজনৈতিক হামলাকে পারিবারিক বিরোধ সাজিয়ে জমি দখলের অভিযোগ নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগ, গ্রাম্য সালিশের পর বাবাকে কারাগারে পাঠাল আদালত ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

কড়াইয়ে খাবার লাগছে?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-07-2023 10:08:00 am

◾ লাইফস্টাইল ডেস্ক : রান্না করতে গিয়ে অনেক সময়ই কড়াইয়ে খাবার লেগে যায়। মাছ অথবা কোনো ভাজাভাজির সময় এই সমস্যা বেশি করে হয়। তা ছাড়া গ্রেভিযুক্ত কোনো খাবার তৈরির ক্ষেত্রেও অনেক সময় কড়াইয়ে লেগে যায়। আর একবার তলায় লেগে গেলে খাবারের স্বাদও নষ্ট হয়ে যায়। আবার কড়াই পরিষ্কার করতেও সমস্যা হয়। তাই রান্নার সময়ে কয়েকটি নিয়ম মেনে চললে কড়াইয়ে খাবার লেগে যাবে না। দেখে নিন কী করবেন


কড়াই ঠিকমতো গরম না হলে খাবার লেগে যাওয়ার আশঙ্কা থাকে। সে জন্য রান্না করার আগে কড়াই ভালো করে গরম করে নেওয়া জরুরি। একটু বেশি আঁচে কড়াই গরম করতে বসিয়ে তাতে খানিকটা পানি ছিটিয়ে দিন। পানি সঙ্গে সঙ্গে শুকিয়ে গেলে বুঝবেন কড়াই ঠিকঠাক গরম হয়েছে।


কড়াইয়ে রান্না বসিয়ে ঘন ঘন নাড়তে থাকুন। এদিক-ওদিক চলে যাবেন না। ঘন ঘন খুন্তি দিয়ে নাড়তে থাকুন। প্রয়োজনে অল্প পানি দিয়ে দিন। আর নাড়ার সময় খুন্তি নিচ থেকে ওপরে চালান। তাহলে কড়াইয়ের তলায় খাবার লেগে যাবে না। 


মাছ ভাজার সময় কড়াইয়ে লেগে যাওয়ার কারণ কড়াই এবং তেল ঠিকমতো গরম না হওয়া। তাই কড়াই এবং তেল আগে ভালো করে গরম করে নিতে হবে, তাহলে খাবার লেগে যাবে না। প্রথমে কড়াই ভালো করে গরম করে তাতে তেল ঢালুন। তার পর তেল ভালো করে গরম হয়ে বুদবুদ এলে তবেই রান্না শুরু করুন। এতে কড়াইয়ে খাবার লেগে যাওয়ার আশঙ্কা থাকবে না।


অল্প আঁচে রান্না করুন, আঁচ কখনই একেবারে বাড়িয়ে রাখবেন না। সর্বদা মিডিয়াম আঁচে রান্না করুন, তাহলে কড়াইয়ে খাবার লেগে যাবে না। আঁচ অতিরিক্ত বাড়িয়ে দিলে খাবার সিদ্ধ হওয়ার আগেই পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৩৮ দিন ১৩ ঘন্টা ১৯ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

৫৮ দিন ১৯ ঘন্টা ১১ মিনিট আগে




69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১০০ দিন ১৬ ঘন্টা ১২ মিনিট আগে