তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

আসরের পর ঘুমানো অনুচিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-07-2023 10:00:27 am

◾মুফতি খালিদ কাসেমি : মানুষের বিশ্রামের জন্য ঘুম আল্লাহর দেওয়া এক বিশেষ নিয়ামত। মহান আল্লাহ এরশাদ করেন, ‘এবং তাঁর নিদর্শনাবলির মধ্যে আছে রাত ও দিনে তোমাদের ঘুম এবং তোমাদের তাঁর অনুগ্রহ অনুসন্ধান। নিশ্চয়ই এর মধ্যে নিদর্শন আছে সেই সকল লোকের জন্য, যারা কথা শোনে।’ (সুরা রোম: ২৩) 


সুস্থ থাকার জন্য ঘুমের কোনো বিকল্প নেই। পর্যাপ্ত ঘুম ক্লান্তি দূর করে, মানসিক চাপ কমায় এবং সৃজনশীলতা বৃদ্ধি করে। তাই সঠিক সময়ে পর্যাপ্ত ঘুমাতে হবে।আল্লাহ তাআলা এরশাদ করেন, ‘তোমাদের ঘুমকে করেছি ক্লান্তি দূরকারী, রাতকে করেছি আবরণ।’ (সুরা নাবা: ৯-১০)


ঘুমের সবচেয়ে উত্তম সময় রাত। রাতের নীরব-নিস্তব্ধ পরিবেশ ঘুমের জন্য অত্যন্ত সহায়ক; দিনে অনেক ক্ষেত্রেই সেটি পাওয়া যায় না। তাই দিনের ঘুম রাতের মতো গভীর হয় না। এ কারণে ঘুমের চাহিদা রাতেই পূরণ করা উচিত। তবে দুপুরের খাবারের পর কিছুক্ষণ শোয়া যেতে পারে।


অনেকে আসরের পরে ঘুমান। বিনা ওজরে এই সময়ে ঘুমানোর অভ্যাস করা মাকরুহ। কারণ আসর ও মাগরিবের মধ্যবর্তী সময় কম। এই সময় ঘুমালে মাগরিবের নামাজ কাজা হওয়ার আশঙ্কা থাকে। আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে না ঘুমিয়ে জিকির ও তিলাওয়াতে মগ্ন থাকা উচিত।


অনেকে বিনা প্রয়োজনে আসরের পর ঘুমানোকে মাকরুহ মনে করতেন। ইমাম আহমদ (রহ.) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, ‘আসরের পর ঘুমানো মাকরুহ, এতে বুদ্ধি লোপ পাওয়ার আশঙ্কা আছে।’ (সিয়ারু আ’লামিন নুবালা)


তবে কখনো অসুস্থতা, ক্লান্তি কিংবা অনিদ্রার মতো কোনো ওজরের কারণে আসরের পর ঘুমানোর অবকাশ রয়েছে। শরিয়তের দৃষ্টিকোণ থেকে এতে কোনো সমস্যা নেই। 


লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

আরও খবর


6ab608d582305-250926113829.webp
জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

২৩ দিন ৮ ঘন্টা ৩৭ মিনিট আগে


deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

২৫ দিন ৭ ঘন্টা ২৯ মিনিট আগে



6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৭৭ দিন ৮ ঘন্টা ১১ মিনিট আগে